যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।জামায়াতের ইসলামীর পক্ষ থেকে জানা যায়, সেখানকার সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্ব-নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তার এই লন্ডনযাত্রা।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, বৃটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমীরে জামায়াত। সেখানে আরো কাজ শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে জামায়াত আমির আগামী ২১ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা ২৫ এপ্রিল

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল।বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার Read more

গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার
গাজীপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে ইয়াবাসহ নাসিমা বেগম (৪৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড ব্যাটালিয়ন র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী Read more

দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং Read more

প্রিন্স সালমানের আমন্ত্রণে সৌদি গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
প্রিন্স সালমানের আমন্ত্রণে সৌদি গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শাহবাজ এই সফরকালে দুই দেশের Read more

আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আ.লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।সোমবার (১২ মে) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট Read more

আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি
আফতাবনগরে কোরবানির পশুর হাট না বসাতে দক্ষিণ সিটিকে চিঠি

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট না বসাতে এবং এ সংক্রান্ত কোনো টেন্ডার না দেওয়ার অনুরোধ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন