ফিফা ক্লাব বিশ্বকাপের জমকালো ট্রফি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে স্টেজে তার উপস্থিতি কম বিতর্কের জন্ম দেয়নি। সেই মঞ্চেই এক অদ্ভুত কাণ্ড করে বসেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো ভাইরাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উদযাপনের আবহে ট্রাম্প এতটাই মগ্ন হয়ে পড়েন যে, একটি উইনার্স মেডেল চুপিচুপি নিজের পকেটে পুরে নেন তিনি। সমর্থকদের ধারণা, মেডেলটি ছিল চেলসির উইঙ্গার ননি মাদুয়েকের। কারণ পুরো স্কোয়াডের মধ্যে একজন খেলোয়াড় ননি মাদুয়েকে ছিলেন অনুপস্থিত।জানা গেছে, আর্সেনালে যোগ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে আগে থেকেই ক্যাম্প ছেড়ে দিয়েছিলেন মাদুয়েকে। তাই অনেকের ধারণা, ট্রাম্প যেটি পকেটে পুরেছিলেন, সেটিই সম্ভবত মাদুয়েকের জন্য বরাদ্দ মেডেল। আর এখন মনে হচ্ছে— তিনি সেটি আর ফিরে পাবেন না।ট্রাম্পের এই আচরণ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে দেখা গেছে। কেউ এটিকে হাস্যরসের বিষয় হিসেবে গ্রহণ করেছেন, আবার কেউ ট্রাম্পের এ কর্মকাণ্ডকে ‘অনিচ্ছাকৃত চুরি’ হিসেবে উল্লেখ করছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, কমলো ই-পাসপোর্ট ফি
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, কমলো ই-পাসপোর্ট ফি

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট ফি পুনঃনির্ধারণ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিংগিতের (RM) বিনিময় হার Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার Read more

কেনিয়ার ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১০৮
কেনিয়ার ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১০৮

কেনিয়ায় গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৮ মার্চ) দেশটির সরকারি এক Read more

খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!
খাগড়াছড়ির রামগড়ে ডাক্তার সংকট, চিকিৎসা সেবা এখন দুঃস্বপ্ন!

খাগড়াছড়ির জনগুরুত্বপূর্ণ উপজেলা রামগড়ে ডাক্তার সংকটের ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবায় অবহেলার শিকার এই অঞ্চলের প্রায় লক্ষাধিক সেবা প্রত্যাশী মানুষ। Read more

আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ
আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণা স্থগিত

কক্সবাজার অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করা হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক বিমান উড্ডয়ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন