প্রতিবারের মতো এবারও সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এ প্রধান জামাত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খান। জামাতের আগে নসিহত করবেন একই মসজিদের খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে। এখানেও সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।অন্যদিকে নগরের কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়।সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে নারী ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে।এছাড়া হযরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টায়, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসা মসজিদে সকাল সাড়ে ৭টায়, কাজিরবাজার জামে মসজিদে সকাল সোয়া ৯টায় এবং টিলাগড় শাহ মাদানি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।সিলেট জেলা ও মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, পুরো জেলায় মোট ২ হাজার ৯৫৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগর এলাকায় রয়েছে ৩৯৬টি জামাত। জেলার বিভিন্ন উপজেলায় ২ হাজারের বেশি স্থানে ঈদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে শনিবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা ধরে Read more

২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার Read more

কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১
কালিয়াকৈরে গার্মেন্টসে চুরি, গ্রেফতার ১

গাজীপুরের কালিয়াকৈরে একটি গার্মেন্টস কারখানায় চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই প্রতিষ্ঠানের এক কর্মচারীকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ Read more

মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার
মাগুরায় সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুরে সমাজসেবা কর্মী পাপিয়া দত্ত (৩৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) রাত দশটার দিকে সরকারি বাসভবনে প্রমোট Read more

অতিরিক্ত ঘাম থেকে রেহাই পাওয়ার উপায়
অতিরিক্ত ঘাম থেকে রেহাই পাওয়ার উপায়

অনেকেই গোসল করে বের হওয়ার পর পরই ঘেমে যায়। কিংবা একটু হাঁটাচলা বা কাজ করলেও প্রচণ্ড ঘামেন। আর কোনো ভিড় Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরাইলে

ইসরাইলের বিভিন্ন এলাকায় ইরানের সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরাইলসহ দক্ষিণ ইসরাইলের একাধিক স্থানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন