কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় কথিত জ্বিন তাড়ানোর অজুহাতে চিকিৎসা করতে এসে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে মা–মেয়েকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে কথিত কবিরাজ মোবারক হোসেন। সোমবার দিবাগত রাতে কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে কথিত কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।গ্রেপ্তার হওয়া মোবারক হোসেন (২৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি নিজেকে ঝাড়ফুঁকের কবিরাজ দাবি করতো।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, দীর্ঘদিন ধরেই তাহমিনা বেগম ও তাঁর মেয়ের সঙ্গে তার পরিচয় ছিল। মেয়ে সুমাইয়ার ওপর জ্বিনের আছর রয়েছে, এই বিশ্বাস তৈরি করে পরিবারের আস্থা অর্জন করে মোবারক। নিয়মিত ওই বাসায় যাওয়া–আসার সুবাদেই ঘটনার সূত্রপাত।পুলিশ সুপার জানান, রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে একটি ব্যাগ নিয়ে তাহমিনার বাসায় যান মোবারক। ঝাড়ফুঁকের নামে ঘরে পানি ছিটিয়ে বের হলেও কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। তখন সুযোগ বুঝে সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা চালান। এ দৃশ্য দেখে ফেলেন মা তাহমিনা বেগম। বাধা দিতে গেলে প্রথমে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন তাঁকে। এরপর সুমাইয়ার ঘরে ঢুকে আবারও ধর্ষণের চেষ্টা চালান। প্রতিরোধ করলে তাকেও গলা টিপে হত্যা করেন।পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর বাসা থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও চার্জার চুরি করে পালিয়ে যান মোবারক। পরে ঘটনার পর দিন রাতে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় নিহতদের বাসা থেকে চুরি করা মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়।পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যার সময় ও পরবর্তী সময়ে মোবারকের চলাফেরার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে।উল্লেখ্য, গত রবিবার দুপুরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় মা-মেয়েকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন, তাহমিনা বেগম ফাতেমা (৪৫) এবং তাঁর মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনতি (২৩)। ঘটনার পরদিন সোমবার ভোরে নিহত তাহমিনার ছেলে তাজুল ইসলাম রাতেই কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি, ৭ কর্মকর্তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত
দুদক সচিব খোরশেদা ইয়াসমীন ওএসডি, ৭ কর্মকর্তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত

অবসরোত্তর ছুটিতে গমনের সুবিধার্থে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৪ Read more

চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি
চীন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার গোপন সামরিক ঘাঁটি

উত্তর কোরিয়া চীনের সীমান্তের কাছে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে। যেখানে সম্ভবত নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। নতুন Read more

কোরবানির পশুতে যেসব ত্রুটি থাকা যাবে না
কোরবানির পশুতে যেসব ত্রুটি থাকা যাবে না

কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ১০ থেকে ১২ জিলহজ পর্যন্ত দিনগুলোতে নেসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য কোরবানি করা ওয়াজিব। পশু জবাইয়ের Read more

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদের

নগর ভবনের সামনে কাল অবস্থান কর্মসূচি ঘোষণা ইশরাক সমর্থকদেরইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন Read more

বকশীগঞ্জে ইউএনও’র কাছে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
বকশীগঞ্জে ইউএনও’র কাছে  কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শেরপুর জেলার কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে।শুক্রবার (১১ এপ্রিল) Read more

গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জন রিমান্ডে
গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায় ২৬ জন রিমান্ডে

গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন