ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।রোববার (১৭ আগস্ট) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কী ঘটছে তা আমরা প্রতিদিন লক্ষ্য রাখি। কম্বোডিয়া ও থাইল্যান্ডে কী ঘটছে সেটাও। এসব জায়গা ছাড়াও অন্যত্র যেখানে উত্তেজনা আছে, সেগুলোকেও আমরা নিয়মিত পর্যবেক্ষণ করি।তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা খুবই কঠিন এবং তা যেকোনো সময় ভেঙে যেতে পারে। যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা।এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথা পুনরায় তুলে ধরেন। তবে ভারতের দাবি, গত মে মাসে পাকিস্তানের ব্যাপক ক্ষতির পর ইসলামাবাদের উদ্যোগে যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের সমাপ্তি ঘটে। তবে পাকিস্তান ট্রাম্পের বক্তব্যের প্রতিধ্বনি করে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপেই বিষয়টি তার নজরে আসে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ
টেস্টের দ্বিতীয় দিনে স্কোর বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড়ে লংকানদের চাপা দিতে দ্বিতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু Read more

শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির
শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, খুব ভালো নির্বাচন আমরা আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করবেন Read more

ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির
ইরানে ট্রাম্পের হস্তক্ষেপের আহ্বান রেজা পাহলভির

ইরানের শেষ শাহের (সম্রাট) নির্বাসিত পুত্র রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ট্রাম্পকে ইরানে চলমান বিক্ষোভকারীদের Read more

ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর
ইরানে আরও ৩ মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর

ইরানে আরও ৩ জন মোসাদ গুপ্তচরের ফাসিঁ কার্যকর করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে Read more

হৃদরোগীদের জন্য স্বস্তির বার্তা: শেবাচিমে আধুনিক সিসিইউ উদ্বোধন
হৃদরোগীদের জন্য স্বস্তির বার্তা: শেবাচিমে আধুনিক সিসিইউ উদ্বোধন

মুমূর্ষু হৃদরোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদানে সুযোগ না থাকা কার্ডিওলজি বিভাগের কঠিন অবস্থা থেকে উত্তরণ এখন দৃশ্যমান। করোনারি কেয়ার ইউনিট Read more

বিভাগের দাবিতে উত্তাল কুমিল্লা, রাজপথ কাঁপাল হাজারো জনতা
বিভাগের দাবিতে উত্তাল কুমিল্লা, রাজপথ কাঁপাল হাজারো জনতা

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে আবারও রাজপথে নেমেছে কুমিল্লার সাধারণ মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন