বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর দেশটিতে ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কারফিউ উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। তারা দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বাসভবনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এই পরিস্থিতিতে নেপালের প্রতিবেশী ভারত বলছে, তারা নেপালের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে নজরদারি করছে। এমনকি নেপালের পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ভারতে পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে তার পদত্যাগের পর নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন এবং অবতরণ বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ।এর মাঝেই সেখান থেকে মাত্র দুটি বিমান থাইল্যান্ড এবং চীনের উদ্দেশে যাত্রা শুরু করেছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। তবে এই ২ ফ্লাইটে পদত্যাগ করা প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।এদিকে, নেপালের সঙ্গে সীমান্তে উচ্চ সতর্কতা জারি করে ভারত বলেছে, নেপালে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভ চলমান থাকায় পরিস্থিতি ঘনিষ্ঠভাবে নজরদারি করা হচ্ছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘‘ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা আশা করছি, সংশ্লিষ্ট সকল পক্ষ সংযম প্রদর্শন করবেন এবং শান্তিপূর্ণ উপায়ে ও আলোচনার মাধ্যমে যেকোনও সমস্যার সমাধান করবেন।’’বিবৃতিতে আরও বলা হয়, ‘‘আমরা লক্ষ্য করেছি, কর্তৃপক্ষ কাঠমান্ডু এবং নেপালের আরও কয়েকটি শহরে কারফিউ জারি করেছে। নেপালে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং নেপালি কর্তৃপক্ষের জারি করা পদক্ষেপ ও নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে।’’নেপালে চলমান অস্থিরতার মাঝে ভারতের পশ্চিমবঙ্গের পানিটাঙ্কিতে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেছেন, নেপাল সীমান্তে পুলিশ তল্লাশি চৌকি স্থাপন এবং নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত পারাপার ও চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় নিহত ৭
দক্ষিণ সুদানে হাসপাতালে বিমান হামলায় নিহত ৭

দক্ষিণ সুদানের উত্তরের শহর ওল্ড ফ্যাঙ্গাকে চালানো এক বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে Read more

লক্ষ্মীপুরে চুরি হওয়া মহিষ উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে চোর চক্র
লক্ষ্মীপুরে চুরি হওয়া মহিষ উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে চোর চক্র

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চর কানিবগা এলাকায় মনির হোসেনের খামার থেকে চুরি হওয়া মহিষের মধ্যে একটি উদ্ধার Read more

ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ
ম্যানগ্রোভ বাগানের খালের মাটি কেটে নেয়ার অভিযোগ

ভোলার চরফ্যাশনে পর্যটন দ্বীপ ঢালচর ইউনিয়নে ম্যানগ্রোভ বাগানের খালে ড্রেজার মেশিন বসিয়ে মাটি কেটে নিয়ে বনবিভাগের জায়গা দখল করে ভিটে Read more

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাওসার (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার Read more

ভাঙ্গুড়ায় আকস্মিক বন্যায় ডুবে গেছে কৃষকের পাকা ধান
ভাঙ্গুড়ায় আকস্মিক বন্যায় ডুবে গেছে কৃষকের পাকা ধান

চলনবিল অধ্যুষিত পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বিলের নিচু জমির কাঁচা-পাকা ধান আগাম বন্যার পানিতে তলিয়ে গেছে। উপজেলার খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের Read more

ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী
ইরানের পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কী

ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শুক্রবার হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসি হামলার বিভিন্ন ভিডিও ক্লিপ যাচাই করে পাঁচটি স্থানের তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন