দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় তার দুই ছেলে সিয়াম মিয়া (১২) ও রায়হান মিয়া (১০) আহত হয়েছে। নিহত গিয়াস উদ্দিনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়।শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত দেড়টার দিকে দক্ষিণ আফিকার ইসোয়াতিনি শহরে সড়ক দুর্ঘটনায় মারা যান গিয়াস উদ্দিন।নিহতের ভাই দাউদ মিয়া জানান, গিয়াস উদ্দিন মিয়া ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ড অঙ্গরাজ্যের ইসোয়াতিনি শহরে পরিবার নিয়ে বসবাস করতেন ও শপিং সেন্টারের ব্যবসা করতেন। ঘটনার আগে দক্ষিণ আফ্রিকা থেকে দুই ছেলেকে নিয়ে জার্মানি ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেজন্য ওই শহরের ভিসা সেন্টার থেকে ভিসার আবেদন শেষ করে প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন তিনি। এসময় প্রাইভেটকারটির সঙ্গে একটি মালবাহী লরির সঙ্গে লাগলে ঘটনাস্থলেই প্রাণ হারান গিয়াস উদ্দিন মিয়া। এসময় গাড়িতে থাকা তার দুই ছেলে আহত হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১৩০ জিডি
জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক, থানায় ১৩০ জিডি

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়ে। এসময় Read more

বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে ‘অবহিত না করে’ অনুষ্ঠান আয়োজন করা নিয়ে তর্কের জেরে বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ এইচ এম Read more

কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জিএস প্রার্থীর
কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ জিএস প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্যানেল 'সচেতন শিক্ষার্থী সংসদ'-এর জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী Read more

গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট
গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র ১০টি অটোরিকশার মোট ৩৪টি ব্যাটারি লুট Read more

মুন্সিগঞ্জের বৈথা শাক যাচ্ছে রাজধানীর হাটবাজারে
মুন্সিগঞ্জের বৈথা শাক যাচ্ছে রাজধানীর হাটবাজারে

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কৃষিজমিতে জন্মানো বৈথা শাক এখন ঢাকার পাইকারি বাজারে সরবরাহ করা হচ্ছে। আগে ফেলনা হিসেবে বিবেচিত এই শাক Read more

ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের
ফুটবল খেলতে খেলতে মাঠে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে খেলার মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাকিব (১৯) নামের এক যুবক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন