বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২ টা ১০ মিনিট । যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গের ভেতর থেকে হাতুড়ি পেটানোর শব্দ কানে ভেসে আসছে। মর্গের দরজার সামনে গেলে শব্দ আরো জোর হতে থাকে। জানা যায়, হাতুড়ি দিয়ে পিটিয়ে লাশের মাথা ভাঙ্গা হচ্ছে। এছাড়া মাঝে মাঝে মরিচা ধরা ছেনি দিয়েও মাথার খুলি খোলা হয়। এছাড়া ময়নাতদন্ত কাজে ব্যবহৃত কয়েকটি ছুরিতেও ধার নেই। দেখলে মনে হবে তাতে দীর্ঘদিন  ধার দেয়া হয়নি। বর্তমান সময়েও  হাসপাতাল মর্গে আধুনিক কোন যন্ত্রপাতি না থাকায় এই ভাবে চালানো হচ্ছে লাশের ময়নাতদন্ত কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আধুনিক যন্ত্রপাতির চাহিদাপত্র একাধিকবার মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখানো বরাদ্দ মেলেনি।    জানা গেছে, দেশের সর্বত্র বিস্তার লাভ করেছে ডিজিটাল স্বাস্থ্যসেবার নেটওয়াক। এরই ধারাবাহিকতায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চিকিৎসাসেবা ও পরীক্ষা নিরীক্ষার জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা হয়েছে। বাদ দেয়া হয়েছে মান্ধাতার আমলের সকল যন্ত্রপাতি। বর্তমানে চলছে ডিজিটাল মেশিনে কার্যক্রম। কিন্তু হাসপাতাল মর্গের দিকে নজর নেই কারো। দীর্ঘ বছরেও এখানে সরবরাহ করা হয়নি ময়নাতদন্তের কাজে ব্যবহৃত আধুনিক কোন যন্ত্রপাতি। অথচ যশোর জেলার সকল উপজেলা যে কেউ  হত্যা বা রহস্যজনক মৃত্যুর শিকার হলেই ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় এই মর্গে। হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত ১ মাস ২০ দিনে এই মর্গে মোট ৮৯ লাশের ময়নাতদন্ত হয়েছে।  নাম প্রকাশ না করার শর্তে একজন ময়নাতদন্তকারী একজন চিকিৎসক জানান, নামেই এখানে হাসপাতাল মর্গ। কোন ধরণের আধুনিক সুযোগ সুবিধা এখানে নেই। অনেক পুরাতন যন্ত্রপাতি দিয়ে প্রতিনিয়ত এখানে লাশের ময়নাতদন্তের কাজ করা হচ্ছে। অথচ হাসপাতাল মর্গের দিকে কর্তৃপক্ষের খেয়াল নেই। দায়িত্ব এড়াতে তারা বাঁধ্য হয়ে ময়নাতদন্তের কাজ করছেন। মর্গে যন্ত্রপাতির বেহাল অবস্থার কারণে গায়ের জোর প্রয়োগ করে লাশ কাটতে হচ্ছে।  এ যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’। এই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত  জানান, হাসপাতাল মর্গের সার্বিক উন্নয়ন প্রয়োজন। ময়নাতদন্ত কার্যক্রমে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির চাহিদাপত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার

মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে অন্তবর্তী সরকার। বুধবার (২৯ অক্টোবর) এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক Read more

গোপনীয়তা লঙ্ঘনে গুগলকে ক্ষতিপূরণ দিতে ৪২৫ মিলিয়ন ডলার
গোপনীয়তা লঙ্ঘনে গুগলকে ক্ষতিপূরণ দিতে ৪২৫ মিলিয়ন ডলার

গোপনীয়তা লঙ্ঘনের কারণে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি। Read more

ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও
ইলিশ যেন শুধু ধনীদের ফ্রিজে বন্দি, গরিবের ভাগ্যে নেই তার ঘ্রাণও

ইলিশ জাতীয় মাছ, বাঙালির শ্রেষ্ঠ রসনার প্রতীক। একসময় পদ্মা-মেঘনার ঘাটে দাঁড়ালেই মিলত রূপালি এই স্বপ্ন। কিন্তু এখন সেই ইলিশ যেন Read more

ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫
ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরেছেন ২৮৪ যাত্রী।রবিবার (২০ Read more

হুতিদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত
হুতিদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় এক ডাচ ক্রু নিহত হয়েছে। গত সপ্তাহে এডেন উপসাগরে ডাচ পণ্যবাহী জাহাজে আক্রমণ করেছিল সশস্ত্র গোষ্ঠীটি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন