ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার (০৩ অক্টোবর) রাতে এক বিবৃতিতে গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতির কথা জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরাইলি বন্দিকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা।এই আবহের মধ্যে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেন, এটি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, ‘গাজায় শান্তি প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতির আবহে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। এই শান্তি প্রক্রিয়ায় বন্দিদের মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। স্থিতিশীল ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে, আগামী দিনেও থাকবে।’  এদিকে গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে মার্কিন পরিকল্পনায় জিম্মিদের মুক্তি ও অন্যান্য কিছু শর্তে হামাসের আংশিক সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’ এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মহিপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর মহিপুরে রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার (০৪ জুলাই) সকাল পৌনে সাতটার Read more

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ১৮৬

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মোট ১৮৬ জনকে গ্রেফতার করা Read more

নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড
নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এই Read more

পূর্বধলায় খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পূর্বধলায় খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের ধলা মূল গাঁও গ্রামে জামতলা ভিকুনিয়া গুদারাঘাট কাচা রাস্তার উত্তর পাশে খালের পানিতে ভাসমান অবস্থায় Read more

যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১
যশোরের শার্শায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১

যশোরের শার্শার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে গৃহবধূকে গণধর্ষণ করে পালিয়ে যাওয়া ঘর জামাই সিরাজ (৪৮) কে গ্রেফতার করেছে শার্শা থানা Read more

নাটোরে বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ
নাটোরে বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন