মাগুরায় শহরের ভিটাসাইর এলাকায় সুন্নতে খতনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মীর শহীদুল ইসলাম বাবু। গুরুতর জখম অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন আওয়ামী লীগ কর্মীদের হামলায় জেলা যুবদল নেতা হাসান বিশ্বাসের মৃত্যুর ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।এলাকাবাসী জানান, শুক্রবার মাগুরা শহরের কাজী টাওয়ারের কসমেটিক্স ব্যবসায়ী রাজু মোল্যার ছেলের সুন্নতে খতনা উপলক্ষে ভিটাসাইর গ্রামের বাড়িতে অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়। নিমন্ত্রিত অতিথি হিসেবে মীর শহীদুল ইসলাম বাবু দুপুর ২টার দিকে ওই বাড়িতে পৌঁছলে তার ওপর হামলার ঘটনা ঘটে।মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রয়াত যুগ্ম সাধারণ সম্পাদক হাসান বিশ্বাসের ছেলে শাহী বিশ্বাসসহ বেশ কয়েকজন ধারালো দা নিয়ে তার ওপর হামলা চালায়। ঘটনার পর মাগুরা সদর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।তবে বিকাল ৪টার দিকে হাসপাতালে গিয়ে আহত মীর বাবুকে পাওয়া যায়নি। ছাড়পত্র ছাড়াই পরিবারের লোকজন তাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন বলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়েছে। তার হাত এবং পিঠে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়েছে বলে জানা গেছে।ভিটাসাইর গ্রামের বিএনপি কর্মী মহব্বত আলী বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের দিন বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে নির্বাচনী কাজে অংশ নেওয়ায় গ্রামের স্কুলের সামনে আওয়ামী লীগ নেতা বাবু মীরের নেতৃত্বে যুবদল নেতা হাসান বিশ্বাসের ওপর হামলা চালানো হয়। বিনা চিকিৎসায় পরে তার মৃত্যু হয়। যার ক্ষোভ থেকে এ হামলার ঘটনা ঘটেছে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর শহীদুল ইসলাম বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।সরকার পতনের পর আওয়ামী লীগ নেতা মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর মীর শহীদুল ইসলাম বাবুর নামে দুটি নাশকতার মামলা থাকলেও ইতোমধ্যেই তিনি ওই দুটি মামলায় আটকের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার Read more

‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ
‘ইরান যুদ্ধ আমাদের নয়’, ট্রাম্পকে জানাল ইউরোপ

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মানি, ফ্রান্স ও স্পেনসহ যুক্তরাষ্ট্রের প্রধান Read more

এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’, ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য
এলাকাবাসীর ‘শাস্তি অপেক্ষা করছে’,  ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের মন্তব্য

এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ করার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিরূপ মন্তব্য করায় এলাকাবাসীর জন্য ‘শাস্তি অপেক্ষা করছে’ বলে Read more

সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক
সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

কক্সবাজার টেকনাফে মাদক কারবারে জড়িত দীর্ঘ দিন নিজেকে আড়াল করে রাখা সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক স্মার্ট Read more

গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর
গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএসপিআর

বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ভারত-সমর্থিত চার অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক Read more

শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
শীর্ষ সামরিক কর্মকর্তা শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

ইরান আনুষ্ঠানিকভাবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি’র খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী শাদমানির মৃত্যুর কথা স্বীকার করেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন