কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দীনকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মধ্য সাটিয়াদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ফরিদ উদ্দীন উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মধ্য সাটিয়াদী গ্রামের মো. জুবায়েদ আলীর ছেলে।পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় ৬ সেপ্টেম্বর নজরুল ইসলাম নামের একজন বিএনপি কর্মী বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে ও ৮০ থেকে ১০০ জনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ফরিদ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, ‌‌‘তদন্তে ওই মামলায় ফরিদ উদ্দীনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ
কোনাবাড়ী-সুরাবাড়ী সড়কে চলাচল দুর্বিষহ, ৮ কিমি জুড়ে খানাখন্দ

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী টু নরসিংহপুর আঞ্চলিক সড়কের কোনাবাড়ী হতে সুরাবাড়ী (কাশিমপুর) পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল দশা।এমন অবস্থায় Read more

শরিকদের জন্য আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি
শরিকদের জন্য আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদের জন্য আরও ৭ আসনে ছাড় দিয়েছে।বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে Read more

পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত ৪০
পাকিস্তানে তেলের ট্যাংকার বিস্ফোরণে আহত ৪০

পাকিস্তানে তেলের ট্যাংকারে আগুন লাগার পর বিস্ফোরণে ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার ( ২৮ এপ্রিল) বেলুচিস্তান প্রদেশের Read more

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন
ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন।বুধবার (০১ Read more

বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
বরিশালে ডোবা থেকে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বরিশাল নগরীর কচুরিপানা বেষ্টিত ডোবার মধ্য থেকে ভাসমান অবস্থায় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৫এপ্রিল) দুপুরে বরিশাল Read more

তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
তিতাসে বিএনপির কাউন্সিল ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন