কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাব্বির হোসেন (২৭)।রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত হাসিবুল হোসেন শান্তসহ তার গ্যাং বাহিনীর কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে সাংবাদিক মহলে।রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে ভুক্তভোগী সাংবাদিক সাব্বির হোসেন কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি হামলাকারী হাসিবুল হোসেন শান্তসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে সাংবাদিক সাব্বির হাসপাতালের ভেতরে চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময় হঠাৎ হামলা চালায় বিবাদী হাসিবুল হোসেন শান্ত (৩০) ও তার সহযোগী ৩-৪ জন। প্রথমে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং জোর দাবি তোলে— ‘আগে আমাদের বক্তব্য নিতে হবে।’ সাংবাদিক সাব্বির তখন শান্তভাবে অনুরোধ করে বলেন— ‘ভাই, একটু চুপ করেন, আমি এদের সাক্ষাৎকার নিচ্ছি। এরপর আপনাদেরও নিব। অতিরিক্ত নয়েজ আসছে।’ এ কথা বলার পরপরই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে। হাসিবুল ও তার সহযোগীরা সাব্বিরের শার্টের কলার ধরে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে সাংবাদিকের নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং ঠোঁট কেটে রক্তক্ষরণ হয়। পরে আশপাশে থাকা আন্দোলনরত ছাত্ররা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।পরবর্তীতে অভিযুক্ত হাসিবুল হোসেন শান্ত স্বীকার করে জানান, সাংবাদিককে না চিনতে পেরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি বলেন— ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির বিগত কমিটিতে কিছু অবিপ্লবী যুক্ত হয়েছিল। আমি ভেবেছিলাম সাব্বির তাদের লোক। তাই ভুলবশত এমন ঘটনা ঘটেছে। তিনি যে গণমাধ্যম কর্মী, সেটা আমি বুঝতে পারিনি।’ঘটনার সময় উপস্থিত ছিলেন বিলুপ্ত ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন। তিনি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে যেকোনো পরিস্থিতিতে তার পাশে থাকার আশ্বাস দেন।হামলার শিকার সাংবাদিক সাব্বির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি সকাল থেকে কাজ করছিলাম, আন্দোলন সুন্দরভাবে চলছিল। হঠাৎ তারা কেন আমার উপর হামলা করল বুঝতে পারিনি। আমি মারাত্মক জখম হয়েছি, ঠোঁট কেটে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। সাংবাদিকদের যদি ন্যূনতম নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কিভাবে কাজ করব?’ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানান, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে নিরাপত্তাহীনতা দিন দিন বেড়ে যাচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’প্রসঙ্গত, সাংবাদিকদের উপর এমন হামলার ঘটনা নতুন নয়। সারাদেশে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে। এমনকি কয়েকদিন আগে গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক তুহিন নিহত হওয়ার ঘটনাও এখনো মানুষের মনে তাজা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উড়ে এসে নয়, মাঠের রাজনীতিতেই গড়া বিএনপি: মির্জা ফখরুল
উড়ে এসে নয়, মাঠের রাজনীতিতেই গড়া বিএনপি: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যদিয়ে Read more

নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা
নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কার্যক্রম চালাচ্ছে ৮টিরও বেশি অবৈধ ইটভাটা, যার অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। উপজেলার ঘুমধুম ইউনিয়নেই রয়েছে অন্তত ৭টি Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রকাশিত হয়েছে। ফলাফল Read more

অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল
অপেক্ষার অবসান ১২ লাখ শিক্ষার্থীর, সকাল ১০টায় এইচএসসির ফল

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া সোয়া ১২ লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল Read more

রংপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার
রংপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের হাজিপাড়া গ্রামে ৪.২৫ মিলিগ্রাম হেরোইন ও নগদ ১০ লাখ ৬১ হাজার ৫৪০ টাকাসহ এক দম্পতিকে Read more

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন