ক্রিকেটের মাঠে সাফল্যের পর এবার পর্দায় চমক দিতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? ভারতের সাবেক অধিনায়কের ভক্তদের মনে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নতুন একটি ভিডিও টিজার সামনে আসার পর।‘দ্য চেজ’ নামের অ্যাকশনধর্মী এই প্রজেক্টের টিজারে এক ঝলকে ধোনিকে দেখা গেছে কালো ইউনিফর্ম, সানগ্লাস ও হাতে বন্দুক হাতে এক টাস্কফোর্স অফিসারের ভূমিকায়। তাঁর পাশে ছিলেন বলিউড ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আর. মাধবন।মাধবন ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে লিখেছেন, ‘এক মিশন। দুই যোদ্ধা। তৈরি হও – শুরু হচ্ছে দারুণ এক তাড়া। দ্য চেজ – টিজার আউট এখনই। পরিচালনায় বাসন বালা। আসছে শিগগিরই।’টিজার মুক্তির পর থেকেই ভক্তরা উচ্ছ্বসিত। তবে একইসঙ্গে বিভ্রান্তও—এটা আসলে সিনেমা, নাকি ওয়েব সিরিজ, নাকি আবার কোনো বিজ্ঞাপন।এর আগে, একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন ধোনি। এমনকি একটি তামিল সিনেমাতেও ক্যামিও চরিত্রে ছিলেন তিনি। কিন্তু এটিকে তার সবচেয়ে বড় অনস্ক্রিন উপস্থিতি মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ধোনিকে ‘হিরো’ বলে আখ্যায়িত করছেন, আবার অনেকে লিখছেন—’থালা ফর এ রিজন।’প্রসঙ্গত, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে নিয়মিতই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে যাচ্ছেন তিনি। সবশেষ মৌসুমে সিএসকে তাকে আনক্যাপড প্লেয়ার হিসেবে দলে রেখেছিল, এবং এর জন্য তাকে দেওয়া হয়েছিল ৪ কোটি টাকা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলো ভেনেজুয়েলা
ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলো ভেনেজুয়েলা

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ককে ‘অবাঞ্ছিত’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে এ ঘোষণা Read more

সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক
সুদানে ৬ বাংলাদেশি সেনা নিহতের ঘটনায় বাফুফের শোক

সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন Read more

দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা
দ্বিতীয়বারের মতো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’–এর মুকুট উঠেছে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি Read more

ভৈরবে সংঘর্ষে হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩
ভৈরবে সংঘর্ষে হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কিশোরগঞ্জে ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে মারামারিতে নিহত তোফাজ্জল হোসেন আনন্দ হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, Read more

গাজীপুরে ৩ বছর ধরে ফ্লাইওভারের নিচে অসহায় পরিবার
গাজীপুরে ৩ বছর ধরে ফ্লাইওভারের নিচে অসহায় পরিবার

ফ্লাইওভারের নিচে কাপড় দিয়ে ঘর বানিয়েছেন শেফালী বেগম। সেই ঘরে প্রতিবন্ধী সন্তান আর বৃদ্ধ স্বামীকে নিয়ে বসবাস করছেন তিনি। এমনি Read more

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ
এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন