মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে রাতের আঁধারে ডাকাতের হামলায় খাইরুল ইসলাম (৩৪) নামের একজন বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ এপ্রিল) রাত ১০টার সময় তেরাইল পশ্চিম পাড়ার নতুন ব্রিজের উপর এই ঘটনা ঘটে।আহত খাইরুল ইসলাম তেরাইল গ্রামের পশ্চিম পাড়ার মৃত বিছার উদ্দিনের ছেলে। এসময় স্থানীয়রা ডাকাত দলের সদস্য মো. সরোয়ার হোসেনকে (৩৪) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।মো. সরোয়ার হোসেন বরগুনা জেলার তালতলা থানার কড়াইবাড়িয়া গ্রামের মো. হারুন-আর-রশিদের ছেলে।স্থানীয়রা জানান, নতুন ব্রিজের উপর হঠাৎ চিৎকারের শব্দ শুনতে পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে খাইরুল ও ডাকাত দলের একজন সদস্যকে দেখতে পায়। তখন খাইরুল এক ডাকাত সদস্যকে জড়িয়ে ধরেছিলো এবং অন্য সদস্যরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।এসময় ডাকাত সদস্য খাইরুলের কোমরে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে আমরা খাইরুলকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।স্থানীয়রা আরও বলেন, ঘটনার সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করে নিয়ে যায়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে সরোয়ার হোসেন নামের একজনকে আটক করে। সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি নির্দিষ্ট কোনো লক্ষ্যে হামলা কিনা, তা খতিয়ে দেখতে Read more

মাইলস্টোনের নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার
মাইলস্টোনের নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার

ঢাকার উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ২ শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে Read more

আবার দ্বিধা বাড়ালেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র না রাশিয়া কাকে বাছবে ভারত?
আবার দ্বিধা বাড়ালেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র না রাশিয়া কাকে বাছবে ভারত?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না কি তাকে জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে আর অপরিশোধিত Read more

চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ
মোস্তাফিজকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশসহ কুশপুত্তলিকা দাহ

কাটার মাস্টার হিসাবে খ্যাত বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে প্রতিবাদ সমাবেশসহ কুশপুত্তলিকা Read more

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না: আমীর খসরু
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না: আমীর খসরু

বাংলাদেশে যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, মিডিয়া ততদিন স্বাধীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন