কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি জমিতে কাজ গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত যুবক ওয়াহিদ মিয়া (২১) একই গ্রামের মজনু মিয়ার ছেলে। পড়াশোনার পাশাপাশি তিনি কৃষিকাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করতে যান ওয়াহিদ। তখন আকাশে হালকা মেঘ ছিল। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবক ওয়াহিদ মিয়ার মৃত্যু হয়েছে।পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। মরদেহ নিহতের নিজ বাড়িতে রয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত
নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে ২৮ সন্ত্রাসী নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এয়ার কমোডর এহিমেন Read more

পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু
পাবনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দু'পক্ষের সংঘর্ষ ও গুলিতে আহত মুনছুর খাঁ (৬০) নামে আরো একজন Read more

ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ
ফিলিস্তিনিরা ভয়াবহ অবিচারের মুখোমুখি: মিসরের কপটিক পোপ

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিসরের কপটিক অর্থডক্স খ্রিস্টান চার্চের প্রধান পোপ টাওয়াড্রোস দ্বিতীয়।তিনি এটিকে “ফিলিস্তিনিদের ওপর Read more

যারা পিআর চাচ্ছে, তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার
যারা পিআর চাচ্ছে, তারা ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে: খোকন তালুকদার

আজ যারা পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তারা মূলত আবারও ফ্যাসিস্টদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এ দেশে সেটি কোনোভাবেই হতে দেওয়া Read more

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯
নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ আটক ৯

যৌথ বাহিনীর অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুজনসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) Read more

১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা
১০ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়ের আশঙ্কা

ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন