জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার (৫ নভেম্বর)। একই দিনে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধিও প্রকাশ করবে নির্বাচন কমিশন।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ে নির্বাচনের তারিখ এবং আচরণবিধি চূড়ান্তভাবে জানানো হবে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।’প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি-দাওয়া কমিশন শুনেছে; তবে এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা এখনই সমীচীন নয়।’এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়। পরদিন ৩১ অক্টোবর ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।গত ২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটিই প্রথম কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বীরপ্রতিক সুবেদার হোসেন’র নামে হলো ৩২ বিজিবির প্রধান সড়ক
বীরপ্রতিক সুবেদার হোসেন’র নামে হলো ৩২ বিজিবির প্রধান সড়ক

খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর প্রধান সড়কটি বীরপ্রতিক সুবেদার মোহাম্মদ হোসেন'র নামে নামকরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে খাগড়াছড়ি ব্যাটালিয়ন Read more

সব অবৈধ অস্ত্র ধাপে ধাপে উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সব অবৈধ অস্ত্র ধাপে ধাপে উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প স্থায়ীভাবে করা হবে এবং যত অবৈধ অস্ত্র আছে Read more

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় Read more

নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

খুলনার আঠারো মাইল এলাকায় নিজ বাসা থেকে শামীম হোসেন নামের এক যুবদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) Read more

গাজায় ইসরায়েলি হামলা অব্যহত, নিহত আরও ৪০
গাজায় ইসরায়েলি হামলা অব্যহত, নিহত আরও ৪০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই Read more

দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
দয়া করে পাগলাটে যুদ্ধ শুরু করবেন না, ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রম্পকে বলেছেন, ‘দয়া করে, কোনো পাগলাটে যুদ্ধ শুরু করবেন না।’সম্প্রতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন