বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য অত্যাধুনিক সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২এপ্রিল) সকালে ৮টি কক্ষের সমন্বয়ে গঠিত এ ল্যাবের উদ্বোধন করেন শেবাচিম অধ্যক্ষ প্র ডা. ফয়জুল বাশার। এ ল্যাবে থাকা কৃত্রিম মানব শরীরসহ বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের মধ্যদিয়ে হাতেকলমে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ নিতে পারবে শিক্ষার্থীরা। ফলে মানবদেহ ছাড়াই সহজেই সিপিআর, নরমাল ডেলিভারী, বেসিক ও অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্পর্কে সহজেই জ্ঞান অর্জন করতে পারবে তারা। উন্নত বিশ্বের এ অত্যাধুনিক উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন কলেজের প্রধান অংশিজন শিক্ষার্থীরা।এসময় আরও উপস্থিত ছিলেন, শেবাচিমের উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দার, শেবাচিম শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ ও সাধারণ সম্পাদক ডা. সিহাব উদ্দিন, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. শফিকুল ইসলাম, ডা. আকবর কবির, ল্যাব পরিচালনা পর্ষদের সভাপতি ডা. চন্দনা সরকার ও সদস্য ডা. ওয়াহিদা সুলতানা, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. রফিকুল বারী, ডা. হানিফ হাওলাদার, ডা. কাজল কান্তি দাস, ডা. জামিল হোসেন, ডা. রিয়াজ হোসেন প্রমুখ।জানা গেছে, শেবাচিমের শিক্ষার্থীরা এ ল্যাব থেকে বিভিন্ন অপারেশনসহ তাৎক্ষণিক সেবা দেয়ার পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবে। কৃত্রিম মানবদেহে শিক্ষার্থীদের করা কাটাছেড়া কিছুক্ষণ পর তা মিলিয়ে আগের রূপে ফিরে যাবে। ফলে শিক্ষার্থীরা সহজেই একই বিষয়ে দক্ষতা অর্জন না করা পর্যন্ত একাধিকবার প্রশিক্ষণ নিতে পারবে। যার ফলাফল উঠবে পাশে থাকা কম্পিউটার মনিটরে। এর মধ্যদিয়ে শিক্ষার্থীরা দ্রুত দক্ষতা অর্জন করে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারবে। পাশাপাশি হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের চাপ কমবে।শেবাচিম শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ক্যাম্পাসের মধ্যেই এখন হাতে কলমে একাধিকবার কৃত্রিম মানবদেহ কাটাছেড়া করে প্রশিক্ষণ নিতে পারব।উন্নত বিশ্বে এ মডেল ব্যবহারের মধ্যদিয়ে আমাদের শিক্ষা কার্যক্রমে আরও গতি আসবে।শেবাচিম অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার বলেন, অত্যাধুনিক এ উপকরণগুলোর মধ্যদিয়ে কমসময়ে ও কার্যকরী পদ্ধতিতে স্বাস্থ্য বিষয়ক শিক্ষা নিতে পারবে শিক্ষার্থীরা। তাই রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে বড় গরুর হাটে মন্থরতা, বিপরীতে ছোট গরুতে ভিড়
চট্টগ্রামে বড় গরুর হাটে মন্থরতা, বিপরীতে ছোট গরুতে ভিড়

বৈরী আবহাওয়ার কিছুদিন কাটিয়ে চট্টগ্রাম নগরীর কোরবানির পশুর হাটগুলোতে ফিরেছে ক্রেতাদের সরব উপস্থিতি। ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি। Read more

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা 

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (০৩ জুলাই) অধিদপ্তরের সহকারী পরিচালক Read more

সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সোনারগাঁ Read more

বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
বকশীগঞ্জে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুরের বকশীগঞ্জের সেকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন লাহুড়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রবিবার (৩ আগস্ট) Read more

অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ
অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, এম আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে যে নির্বাচন রয়েছে সে নির্বাচনকালিন যে সাংবাদিকতা, এটা Read more

ভারতে ফের মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ
ভারতে ফের মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তিনি দেশটির একটি বেসরকারি মেডিক্যাল কলেজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন