কিশোরগঞ্জে একটি গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা ধোপাবাড়ি এলাকায় রেললাইনের পাশের একটি মেহগনি গাছের নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গোপন খবর পেয়ে পুরানথানা ধোপাবাড়ি এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এক পর্যায়ে গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো আগ্নেয়াস্ত্রটি পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তলটি দীর্ঘদিন ধরে সেখানে রাখা হয়েছিল কি না কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অস্ত্রের প্রকৃত মালিক এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল অভিযান চালায়। রেললাইনের পাশে গাছের নিচে পলিথিনে মোড়ানো দুই রাউন্ড গুলিভর্তি অবস্থায় পিস্তলটি পাওয়া যায়।”তিনি আরও বলেন, “এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা Read more

মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ Read more

হামলার আশঙ্কায় হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক
হামলার আশঙ্কায় হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

হামলার ভয়ে মাথার হেলমেটে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাস্তায় ঘুরছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ডাকা হচ্ছে ‘হেলমেট ম্যান’ নামে। বিষয়টি Read more

ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড
ফটিকছড়িতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে অর্থদণ্ড

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা Read more

ইরাকের জনগণের প্রতি মোজতবা খামেনির বার্তা
ইরাকের জনগণের প্রতি মোজতবা খামেনির বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে আরেকটি বার্তা প্রকাশিত হয়েছে। তবে, তিনি এখনও জনসমক্ষে আসেননি। রোববার (২৯ মার্চ) এ Read more

জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন
জীবননগরে সাড়ে ৫ মাস পর কবর থেকে যুবকের মরদেহ উত্তোলন

চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ সাড়ে ৫ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হলো জীবননগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন