প্রবল বর্ষণের জেরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সবশেষ ট্রাভিস কাউন্টিতে চারজনের মরদেহ উদ্ধারের পর মারা যাওয়ার এ সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর বাইরে ৪৩ জন কের কাউন্টিতে এবং তিনজন বার্নেট কাউন্টিতে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে।এদিকে জীবিতদের সন্ধানে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। নিখোঁজ সবাইকে খুঁজে না পাওয়া পর্যন্ত কাজ অব্যাহত থাকবে এবং চলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা। এছাড়া এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে।অন্যদিকে, ট্র্যাভিস কাউন্টির গভর্নর গ্রেগ অ্যাবট সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বাসিন্দাদের উদ্দেশে বলেছেন, ‘মনে রাখবেন, ঘুরে দাঁড়ান, ডুবে যাবেন না!’ বৃষ্টিপাত অব্যাহত থাকলে, বাইরে বেরোতে হলে অত্যন্ত সতর্ক থাকুন।এছাড়া ট্র্যাভিস কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন বাসিন্দাদের বন্যার পানিতে তলিয়ে থাকা রাস্তা এড়িয়ে চলতে, সরকারি জরুরি নম্বরের সঙ্গে যোগাযোগ রাখতে এবং কর্তৃপক্ষ তাদের নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাওয়ার চেষ্টা না করার নির্দেশ দিয়েছেন।বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে এবং সন্ধ্যার পর তা রীতিমতো প্রবল বর্ষণে পরিণত হয়। বৃষ্টিতে টেক্সাসের গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়।এদিকে টেক্সাসের উপ গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে বলেন, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে এই ‘বিধ্বংসী বন্যা’ দেখা দিয়েছে। সূত্র: সিএনএন, বিবিসিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫টি বিদেশি জাহাজ

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলায় চলতি অর্থ বছরের প্রথম ১১৭ দিনে ২৫৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এতে রাজস্ব আয় Read more

ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি
ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি

সম্মুখ যুদ্ধে ইসরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। এক্ষেত্রে ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না— এমন Read more

নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক
নারী নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন, ক্ষমা চাইলেন সেই শিক্ষক

নারী শিক্ষার্থীদের পোশাক ও সাজিদ আব্দুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অভিযুক্ত Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। Read more

ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার
ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানে ৭,৯৪০ পিস ইয়াবাসহ এক নারী গ্রেফতার করেছে।সোমবার(১৫ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ভৈরব সৈয়দ নজরুল ইসলাম Read more

নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু
নতুন বাংলাদেশে পুরনো রাজনীতির দিন শেষ: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিতে জনগণের প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে এবং জনগণ বিএনপিকে একটি আদর্শ দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন