সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার যমুনা নদীর একটি ড্রেজারের ভেতর থেকে হাফিজুল ইসলাম হাফিজ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত হাফিজ জালালপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের কমল মুন্সির ছেলে।চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনা নদীর আড়কান্দি ও পাড়ামোহনপুর আশপাশের এলাকায় যমুনার তীর সংরক্ষণ বাঁধের পাশে বালুর ব্যবসার সঙ্গে জড়িত হাফিজুল ইসলাম হাফিজ।গত রোববার রাতে একটি ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের কক্ষে ৪ জন সহযোগীর সঙ্গে হাফিজ ঘুমিয়ে ছিলেন। সোমবার সকালে তার সহযোগীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি চৌহালী নৌ-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।তিনি আরও বলেন, রাতে তারা পাঁচজন একসঙ্গে ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে ঘুমিয়ে ছিলেন। সহযোগীরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের 'প্রচারকদের' বিয়ে করে সংসারী হওয়ার নিয়ম নেই। তবে প্রচারক জীবন থেকে সরে গিয়ে কেউ সংসারী Read more

বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান
বিপুল সাম্রাজ্য জয় করলেও কেন ভারতের সীমান্ত থেকে ফিরে যান চেঙ্গিস খান

চেঙ্গিস খান বিশ্বের মহান যোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলেন। তার সাম্রাজ্যের আয়তন ছিল সুবিশাল কিন্তু চেঙ্গিস খান ভারতের সীমান্ত থেকে ফিরে Read more

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

রাজধানীতে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট Read more

জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জীবননগরে দুই কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু'কেজি গাঁজাসহ বুলবুলি খাতুন (৬০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (২৭ জুলাই) Read more

প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ
প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ

দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ক্যারিয়ারে জিতেছেন অনেক পুরস্কার। তবুও শাহরুখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন