ভারতশাসিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে নিজের রাইফেলের গুলিতে তিনি নিহত হন বলে দাবি করা হচ্ছে।ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১৮ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মিরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি সেনা চৌকিতে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক সেনাসদস্য মারা গেছেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বিকেলে এই ঘটনাটি ঘটে।মারা যাওয়া সেনার বয়স ২৮ বছর এবং তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা ছিলেন। নিহত হওয়ার সময় তিনি সাম্বা জেলার বর্ডার আউটপোস্ট সরোজ-এ প্রহরার দায়িত্বে ছিলেন। সেখানেই হঠাৎ করে তার রাইফেল থেকে গুলি ছুটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, এটি আত্মহত্যার ঘটনা। তবে কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। বিস্তারিত তথ্য এখনো তদন্তাধীন।উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে মানসিক চাপ ও আত্মহত্যার ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় দীর্ঘ সময় ধরে কঠোর ডিউটির কারণে অনেকে মানসিক অবসাদে ভোগেন বলেও অভিমত দিয়েছেন বিশেষজ্ঞরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বড় টেংরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিক গাজী (৩৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর Read more

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান Read more

তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি
তিন বোনের একমাত্র ভাই হত্যার বিচার চেয়ে বোনদের আহাজারি

তিন বোনের আদরের একমাত্র ছোট ভাই আমির হামজা। পড়াশোনা করত মাদ্রাসায়। পরিবারের স্বপ্ন ছিল বড় হয়ে সে হাল ধরবে, বোনদের Read more

মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তায় ভোগান্তি হাজারো মানুষের
মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তায় ভোগান্তি হাজারো মানুষের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাত্র অর্ধ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে প্রায় ১০ গ্রামের মানুষ প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন। বর্ষা এলেই অলিপুর সড়াতৈল Read more

গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা
গাজা পুনর্গঠনে লাগবে ৬ লক্ষ কোটির বেশি টাকা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে Read more

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: উপদেষ্টা বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের প্রাথমিক শিক্ষার উপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন