আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যা‌নে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) দলটির কার্যনির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের কথা জানান দলটির মহাস‌চিব সা‌জেদুর রহমান।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির শাহ্ মুহিদুল্লাহ বাবুনগরী। বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বেশকিছু দাবির কথা বেলেন। তিনি ব‌লেন, ফ্যা‌সিবা‌দী আম‌লে হেফাজ‌তের বিরু‌দ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সা‌লে শাপলা চত্বরে গণগত্যার বিচার করতে হবে। নারী সংষ্কার ক‌মিশ‌নের ধর্মীয় বিধান, ইসলামী উত্তরা‌ধিকার আইন ও পা‌রিবা‌রিক বৈষম্য প্রস্তাব ও ক‌মিশন বা‌তিল করতে হবে। তা না হলে ৩ মে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।এ ছাড়া ভারতীয় ওয়াকফ আইন ও ফি‌লিস্তান‌রে গণহত্যার প্র‌তিবাদে আগামী মঙ্গলবার থে‌কে ১ সপ্তাহ গণসং‌যোগ ও আগামী ২৫ এপ্রিল বাদ জুমআ প্রতি জেলা উপ‌জেলায় বি‌ক্ষোভ করবে বলে ঘোষণা দেয় দলটি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে তীব্র শীত ও তুষারপাত, দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা
ইতালিতে তীব্র শীত ও তুষারপাত, দুর্ভোগে প্রবাসী বাংলাদেশিরা

ইতালিতে হঠাৎ করেই তীব্র শীত নেমে এসেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় কোথাও কোথাও তুষারপাত শুরু হয়েছে। Read more

টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা
টানা বর্ষণে বেনাপোল কাস্টমস হাউজে জলাবদ্ধতা

বেনাপোল কাস্টমস হাউস এলাকা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে। টানা কয়েক দিনের বর্ষণে বেনাপোল কাস্টম হাউসের আশপাশে পানি জমে স্থবির Read more

বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী
বড়দিন বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী

মাঠে-ঘাটে ভোটের উত্তাপ থাকলেও আগামীকাল বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, বড়দিনের (যীশু খ্রিস্টের জন্মদিন) উৎসবকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে চুয়াডাঙ্গার খ্রিস্টান পল্লী।খ্রিস্টান Read more

হাসিনা ও ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’: টিউলিপ সিদ্দিক
হাসিনা ও ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঁঠা’: টিউলিপ সিদ্দিক

বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে ‘বলির পাঁঠা’ বলে অভিযোগ করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ Read more

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন
জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

এবার জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে নরসিংদী অঞ্চলে উৎপাদিত ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকালে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে Read more

সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি
সোনারগাঁয়ে আলিফ লায়লার বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া (৩৪) নামের এক সরকারি চাকরিজীবির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন