ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একইসঙ্গে উভয়কেই ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত। এই মামলার অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ দেন। আদেশ অনুযায়ী ওই টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও ছয় মাস জেলে রাখার নির্দেশ দেওয়া হয়।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামের আতিয়ার শেখের ছেলে মো. সজীব শেখ (২৬) ও একই গ্রামের ইসলাম মোল্যার ছেলে মো. সোহেল মোল্যা (২৫)। অন্যদিকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন, একই গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে মোহাম্মদ ইয়াসিন মোল্যা (২৪)।  মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ৩০ জুলাই রাতে ওই কিশোরী মুখে পানি দিতে বাইরে টিউবওয়েলে গেলে ওই তিন যুবক তাকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর তাকে মুখ বেঁধে ফেলে রেখে চলে যায়। পরে কিশোরীর মা মেয়েকে খুঁজতে গিয়ে বাড়ির পাশে এক আসামীর বাড়ির উঠানে শিশুটিকে দেখতে পায়। সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কিশোরীর বাবা ঘটনার তিনদিন পর ওই তিন আসামির নামে মামলা দায়ের করেন।ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ‘আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলা ধর্ষকদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কমিটি বাতিলের দাবিতে উত্তাল বোয়ালমারী, নিতাই রায় চৌধুরীর গাড়ি ঘেরাও
কমিটি বাতিলের দাবিতে উত্তাল বোয়ালমারী, নিতাই রায় চৌধুরীর গাড়ি ঘেরাও

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বুধবার (৫ নভেম্বর) বিকেলে পদবঞ্চিত নেতাকর্মীরা Read more

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার
ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

ভোলার তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে মারধর করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- যুবদল কর্মী Read more

শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের Read more

বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?
বিপিএলের প্লেয়ার ড্রাফট কবে?

নানান বিতর্ক ও অনিশ্চয়তার পরও নির্ধারিত সময়েই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। ডিসেম্বর-জানুয়ারি সময়েই শুরু হবে Read more

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ময়মনসিংহের ত্রিশাল সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে।আহত এক জন।ত্রিশাল থানা পুলিশ এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত Read more

আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
আবারও ৩ ট্রলারসহ ১৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগর থেকে আবারও ৩টি ট্রলারসহ ১৫ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন