নতুন বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে টাঙ্গাইলের সখীপুর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঞা  প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।রবিবার (১১ মে) রাত ৯টায় সখীপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় সকল প্রকারের হয়রানি ছাড়াই সম্পন্ন নতুনভাবে পুলিশি সেবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ওসি মোহাম্মদ আবুল কালাম ভুঞা।তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার প্রতিটি মানুষের মাঝ থেকে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাকে দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান।তিনি কথায় নয় সেবাদানের মাধ্যমে উপজেলায় নতুন ইতিহাসের সূচনা করতে চান। বিশেষ করে মাদকের নীল ছোবল থেকে সকল মানুষকে রক্ষা করতে তিনি সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।থানাকে দালাল মুক্ত করে প্রতিটি সেবা গ্রহিতাদের জন্য একটি বিশ্বস্ততা পরিণত করতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।এ সময় পুরো দেশের সঙ্গে সখীপুরের পজেটিভ পুলিশি সেবা দানের কার্যক্রমের মাধ্যমে নতুন অধ্যায় রচনা করতে পুলিশের সঙ্গে সাংবাদিকরাও সারথি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাবেক সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ও মামুন হায়দারসহ  প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান
গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিএনপিতে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি পদত্যাগ করে বিএনপিতে যোগ Read more

ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী
ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানী

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের রূপ ধারণ করেছে। দুই সপ্তাহ ধরে চলা হুমকি-ধমকির পর এবার বাস্তবিকই পাকিস্তানের Read more

নবজাতক শিশু নিহতের ঘটনায় প্রতিশোধের অঙ্গীকার ইরানের
নবজাতক শিশু নিহতের ঘটনায় প্রতিশোধের অঙ্গীকার ইরানের

ইরানে এক নবজাতক শিশুসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।আইআরজিসির Read more

এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা
এবার আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলল কানাডা

ইসরায়েলি অবরোধের জেরে গাজার অভুক্ত মানুষের জন্য বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে কানাডা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আবারও গাজায় আন্তর্জাতিক আইন Read more

‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না’
‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না’

জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার Read more

যশোরের সড়কে ঝরল স্বামী -স্ত্রীর প্রাণ
যশোরের সড়কে ঝরল স্বামী -স্ত্রীর প্রাণ

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাকোশপোল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- চাঁদপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন