কুড়িগ্রামের ফুলবাড়ীতে লাঠি দিয়ে মেরে শাশুড়ির মাথা ফাটিয়ে দিয়েছেন জামাই। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের শাহবাজার পোদ্দারটারী গ্রামে। স্থানীয়রা গুরুতর আহত শাশুড়িকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত শ্বাশুড়ির নাম মোমেনা বেওয়া (৫৭)। তিনি চন্দ্রখানা বুদারবান্নি গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার স্ত্রী। অভিযুক্ত জামাইয়ের নাম খাইরুল ইসলাম। তিনি শাহবাজার পোদ্দারটারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় মোমেনা বেওয়ার ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, ১৫ বছর আগে খাইরুল ইসলামের সাথে মোমেনা বেওয়ার মেয়ে শাহীদা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শাহিদা খাতুনকে প্রায়ই নির্যাতন করত খায়রুল। একারনে শাহীদা গার্মেন্টসে চাকরি করতে চলে যায়। কয়েকদিন আগে শাহীদা তার মায়ের বাড়ীতে আসে। খবর পেয়ে গত শনিবার খাইরুল শ্বাশুড়ির বাড়িতে গিয়ে শ্বাশুড়ি ও স্ত্রীর অনুপস্থিতিতে ঘরের তালা ভেঙ্গে কাপড়- চোপড় চাল ও পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বাড়ীতে ফিরে মোমেনা দরজার তালা ভাঙ্গা দেখে আশপাশ জিজ্ঞাসা করলে প্রতিবেশীরা খাইরুলকে বাড়ীর আশপাশে ঘুরাঘুরি করতে দেখার কথা জানায়। তখন মেয়ে শাহীদাকে নিয়ে জিনিসপত্র ও টাকা ফেরত আনার জন্য খাইরুলের বাড়ীতে যান মোমোনা বেওয়া। নিজের বাড়ীতে শ্বাশুড়ি ও স্ত্রীকে দেখে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধোর শুরু করে। মা মোমেনা বেওয়া প্রতিবাদ জানালে খাইরুল বাশের লাঠি দিয়ে শ্বাশুড়ি মোমেনা বেওয়ার মাথায় স্বজোরে আঘাত করে। এতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন মোমেনা বেওয়া।শাহিদা খাতুন জানান, বিয়ের পর থেকে খাইরুল যৌতুকের টাকার জন্য  নির্যাতন করতো। আজ আমার মাযের ঘর থেকে নগদ পাঁচ হাজার টাকাসহ সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। আমি আমার মা জিনিসপত্র আনার জন্য গেলে মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আয়ের মাথায় পাঁচটি সিলাই। ডান হাত ও কোমড়েও প্রচন্ড আঘাত করেছে।  আমি এর উপযুক্ত বিচার চাই। গুরুতর আহত মোমেনা বেওয়া জানান, খাইরুল এতদিন আমার মেয়েকে নির্যাতন করত। আজ আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি এই অমানুষের সঠিক বিচার চাই। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে । এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গরুর মাংস রপ্তানিতে রেকর্ড গড়ল ভারত
গরুর মাংস রপ্তানিতে রেকর্ড গড়ল ভারত

গরুর মাংস রপ্তানিতে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত। ক্ষমতায় আসার আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই খাতের কড়া সমালোচনা করতেন। তিনি Read more

কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার
কালিহাতীতে বৃদ্ধের লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামের এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮৫, ২৯ জনের মৃত্যু অনাহারে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় আরো ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। Read more

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি
অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে চ্যালেঞ্জিং গ্রুপে বাংলাদেশ, একনজরে সূচি

২০২৬ সালে আয়োজিত হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ২১তম আসর। এবারের আসরের আয়োজক দেশ সৌদি আরব। ১৬ দলের এই Read more

রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান
রাশিয়ার সহযোগিতায় ৮টি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

ইরান পরিষ্কার ও টেকসই শক্তি উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে Read more

দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে প্রবাসীদের সহযোগিতায় : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের সহযোগিতার কারণে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন