ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি শনিবার গভীর রাতে দিল্লিতে এক জরুরি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে তা গত কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান বারে বারে লঙ্ঘন করেছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এই যুদ্ধবিরতির লঙ্ঘনকে খুব ‘গুরুত্বের সাথে’ নিয়েছে এবং ভারতীয় সেনা এর ‘যথোচিত জবাব’ দিচ্ছে বলেও জানান তিনি।এই যুদ্ধবিরতির কথা প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এদিন ভারতীয় সময় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিট নাগাদ। এর মোটামুটি আধঘণ্টা পর ভারত এই যুদ্ধবিরতির কথা নিশ্চিত করে।তবে ঘণ্টা দুয়েকের মধ্যেই ভারত-শাসিত কাশ্মীরের নানা জায়গা থেকে এবং ভারতের পশ্চিম সীমান্ত বরাবর বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যেতে থাকে। ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করেন, “যুদ্ধবিরতি তো নেই মনে হচ্ছে!”এরপর দিল্লিতে রাত এগারোটা নাগাদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। এটি ছিল শনিবার ভারতের তৃতীয় সংবাদ সম্মেলন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন
মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন

মারা গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে Read more

প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ
প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, মাদরাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে একই এলাকার সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান Read more

মেঘনা নদীপথে ত্রাসের রাজত্ব: অবশেষে গ্রেপ্তার সোহাগ
মেঘনা নদীপথে ত্রাসের রাজত্ব: অবশেষে গ্রেপ্তার সোহাগ

কুমিল্লার মেঘনা উপজেলার চাঁদপুর রিজিওনের অধীনস্থ চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানিয়েছেন, নদীপথের কুখ্যাত জলদস্যু ও চাঁদাবাজ Read more

শারীরিক ও মানসিক ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল
শারীরিক ও মানসিক  ক্ষতিসহ নেতিবাচক প্রভাব ফেলতে পারে হাই হিল

ফ্যাশন সচেতন নারীদের কাছে হাই হিল সমাদৃত এক অনুসঙ্গ। পার্টি, অফিস বা উৎসবের সাজে অনেকে হাই হিল বেছে নেন। কেউ Read more

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তথ্য থাকলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন