পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ন আব্দুলওয়াহাব হামাদাহ। এ সময় কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা নিশ্চিতের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রয়োজন মনে করলে কুয়েতকে মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের প্রস্তুত বলেও জানান তিনি।বৃহস্পতিবার (০২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে কুয়েতের সঙ্গে সংহতি প্রকাশ করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোন আলাপের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রদূত কুয়েত সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।এছাড়া প্রতিমন্ত্রী সংঘাতের ক্ষেত্রে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যক্ত করেন। কুয়েতে অবস্থানরত প্রায় ৩ লাখ বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে জন্য তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, আইসিটি এবং হালাল খাদ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন। তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগের আমন্ত্রণ জানান।রাষ্ট্রদূত হামাদাহ জাতিসংঘ ও ওআইসিসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে কুয়েতের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্বীকার করেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকটে কুয়েতের সহযোগিতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কুয়েত যদি প্রয়োজন মনে করে— তবে তাদের যে কোনো মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ প্রস্তুত। এছাড়া তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থে নতুন সুযোগ চিহ্নিত করতে এবং সহযোগিতা এগিয়ে নিতে উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।রাষ্ট্রদূত বাংলাদেশ ও কুয়েতে অবস্থানরত প্রবাসীদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী
‘প্রতারণার শিকার’ হয়ে দেশে ফিরলেন শতাধিক সৌদি প্রবাসী

এবার ‘প্রতারণার শিকার’ হয়ে সৌদি থেকে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী বাংলাদেশি। রিয়াদ থেকে ছাড়া একটি ফ্লাইটে করে সোমবার (২৮ এপ্রিল) Read more

পাকুন্দিয়ায় মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পাকুন্দিয়ায় মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সড়কে গাছ কেটে ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধ কর্মসূচি পালনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ফরিদুজ্জামান (৩২) নামে Read more

সত্য হলো সালাহউদ্দিন আহমেদের কথা, পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা
সত্য হলো সালাহউদ্দিন আহমেদের কথা, পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে’ শীর্ষক একটি পোস্ট করেছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরে এর প্রতিক্রিয়া জানতে Read more

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত

নরসিংদীর ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে একজন গাড়ি চালক নিহত হয়েছেন। আহসান উল্লাহ আছান নামে (৫০) একজন নিহত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত Read more

ওসমান হাদির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক: মির্জা ফখরুল
ওসমান হাদির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক: মির্জা ফখরুল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার Read more

জনবল সংকটে বিপর্যস্ত আলফাডাঙ্গা প্রাণিসম্পদ সেবা
জনবল সংকটে বিপর্যস্ত আলফাডাঙ্গা প্রাণিসম্পদ সেবা

ফরিদপুরের আলফাডাঙ্গায় অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের ১১টি পদের মধ্যে ছয়টি শূন্য। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন