লালমনিহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনা নিশ্চিত করেছেন। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক ভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নাই। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে পিকআপ উল্টে ব্যবসায়ীর মৃত্যু
চাঁদপুরে পিকআপ উল্টে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান উল্টে মো. আলাউদ্দিন নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সোমবার (০৫ মে) সকালে উপজেলার ভাটিরসূলপুর নামক Read more

পাকিস্তানে ঝড়-বন্যা-ভূমিধসে নিহত ১০, আহত ৪৩
পাকিস্তানে ঝড়-বন্যা-ভূমিধসে নিহত ১০, আহত ৪৩

পাকিস্তানের উত্তরপূর্ব ও মধ্যাঞ্চলে শক্তিশালী ঝড় ও বজ্রপাতের কারণে অন্তত ১০ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। এছাড়া ভারী Read more

জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েতে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে নিজেদের আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও জিম্বাবুয়েকে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ Read more

‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’
‘ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে জামায়াত’

জামায়াতে ইসলামী ‘পতিত ফ্যাসিস্টদের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে Read more

ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে বিদায়
ঢাবির কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা সম্পন্ন, অশ্রুসিক্ত নয়নে বিদায়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হামলাকারীদের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাযা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাযা Read more

যশোরে ভৈরব নদে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
যশোরে ভৈরব নদে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুরের শানতলায় ব্রিজ থেকে ভৈরব নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ স্কুল ছাত্র জিহাদ হোসেনের (৮) লাশ উদ্ধার হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন