চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী পথে অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ দেবে গেছে। এতে করে সড়কের এক পাশের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং অন্য পাশে চলছে সীমিত পরিসরে ঝুঁকিপূর্ণ যান চলাচল। ফলে ওই এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার উপ-পরিদর্শক (এসআই) সামশুল আলম। তিনি জানান, ‘দিবাগত রাতের কোনো এক সময় স্টারশিপ ব্রিজ এলাকার সড়ক দেবে যায়। দুর্ঘটনা এড়াতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।’ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সড়কের দেবে যাওয়া অংশে বাঁশ দিয়ে অস্থায়ী বেড়া দেওয়া হয়েছে এবং লাল ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে বিপজ্জনক জায়গাটি। তবে তাতে নিরাপত্তার নিশ্চয়তা মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয় বাসিন্দা আরিফ উদ্দিন বলেন, ‘সড়কটি বহুদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। বারবার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন সেটাই বড় ধরনের বিপদের রূপ নিয়েছে।’ওই এলাকার আরেক বাসিন্দা শাহ নওয়াজ হাসান বলেন, ‘গত বছরও ব্রিজের এক পাশ দেবে গিয়েছিল। ফেসবুকে ছবি ভাইরাল হওয়ার পর সিটি করপোরেশন শুধু টিন দিয়ে ঘেরাও করে দেয়। গর্তে বালু-ইট ফেলে দায় সেরেছিল। আজ সেই ব্যর্থতার পরিণতি দেখছে নগরবাসী।’আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে নগরের আরও সড়ক ভেঙে পড়ার ঝুঁকি থেকে যাচ্ছে।সকালে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়, যার মধ্যে বাদামতলী, আগ্রাবাদ, চকবাজার, বন্দর, কাতালগঞ্জ, বহদ্দারহাট ও অক্সিজেন এলাকা অন্যতম। জলজটের কারণে কর্মস্থলগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেক এলাকায় গণপরিবহন সংকট দেখা দেয়।নগরের গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের বিপর্যয় নগর ব্যবস্থাপনায় নজরদারির অভাবকেই সামনে নিয়ে আসে বলে মন্তব্য করেছেন নগর পরিকল্পনাবিদরা। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে।চট্টগ্রাম সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ এবং বন্দর কর্তৃপক্ষের যৌথ তত্ত্বাবধানে থাকা এসব এলাকায় সমন্বিত উদ্যোগের অভাব বারবারই নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলছে।সড়ক ধসে যান চলাচল বন্ধ, জলাবদ্ধতা, গণপরিবহন সংকট–সব মিলিয়ে চট্টগ্রামের নাগরিক জীবনে অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম একটি বাণিজ্যিক রাজধানী হলেও এর অবকাঠামো ব্যবস্থাপনায় যে ধরনের সতর্কতা ও পরিকল্পনা প্রয়োজন, তার ঘাটতি দীর্ঘদিন ধরেই বিদ্যমান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন
ইরানের পরমাণু সামগ্রী জব্দের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

ইরানের পরমাণু স্থাপনাগুলো থেকে পরমাণু সামগ্রী (Nuclear Materials) জব্দ বা সরিয়ে ফেলার কৌশল নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম Read more

আজ বিশ্ব মানবতা দিবস
আজ বিশ্ব মানবতা দিবস

আজ বিশ্ব মানবতা দিবস। দুর্যোগ কিংবা প্রতিকূলতায় জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবনের নিরাপত্তা দিতে যারা কাজ করেন, তাদের স্বীকৃতি দিতেই জাতিসংঘ Read more

চিকিৎসক সংকটে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা
চিকিৎসক সংকটে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত সেবা

নওগাঁর ধামইরহাট উপজেলায় চিকিৎসক ও জনবল সংকট নিয়ে দীর্ঘদিন ধরে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। যার কারণে সেবা থেকে বঞ্চিত Read more

বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
বিজয়নগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের  কাশিনগর এলাকা থেকে ১৭৮ বোতল  ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা ।শুক্রবার (২৫)দুপুরে Read more

সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না, হুঙ্কার এরদোয়ানের
সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না, হুঙ্কার এরদোয়ানের

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) ও সিরিয়া সরকারের একীভূত হওয়ার চুক্তি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সিরিয়ার বিভক্তি কিংবা Read more

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী চুয়াডাঙ্গায়

দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন তীব্র শীতে জুবুথুবু হয়ে পড়েছে । ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন