নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এই সময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের ওই এনসিপির প্রার্থী। আল আমিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব৷ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় এই ঘটনা ঘটে।ঘটনার বিস্তারিত জানিয়ে আল আমিন বলেন, ‘আমি গণভোটের প্রচার চালাতে ৪০-৫০জন নেতাকর্মী নিয়ে গণসংযোগে ছিলাম। একপর্যায়ে লক্ষ্য করি, একজন তরুণ আমাদেরকে অনুসরণ করছে। তার আচরণে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করলে জামার ভেতরে ধারালো চাপাতি পাওয়া যায়।’আল আমিন আরও বলেন, ‘ওই ছেলের কাছে চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে সে জানায়, ‘এক লোক না কি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহুর্তের মধ্যেই ওই ছেলের সাথে বেশকিছু লোকজন জড়ো হয়ে যায়। ওই তরুণকে দৌঁড়ে ধরতে গিয়ে ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপি কর্মী আহত হয়েছেন৷ এই সুযোগে অস্ত্রধারী ওই তরুণ পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয়রা আমাকে নিরাপদে গাড়িতে তুলে দেন।’আহতরা হলেন, এনসিপির ছাত্র-উইং ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব মারুফ সরকার (২১) ও ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের। তবে, তাদের আঘাত সামান্য বলে জানান আল আমিন।এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘ঘটনার খবর শুনেই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলনান। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ: নাহিদ ইসলাম
তরুণদের হাত ধরে গঠিত হবে নতুন বাংলাদেশ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান রাজনীতি যারা করছেন, তারা ফ্যাসিবাদের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি। Read more

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করল ভারত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফের) হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি Read more

আলফাডাঙ্গায় যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার
আলফাডাঙ্গায় যুবলীগ নেতা সবুজ গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় সবুজ মিয়া (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। Read more

মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন
মৃত্যুর সংবাদে যে দোয়াটি পড়বেন

মানুষের জন্ম যেমন সুনিশ্চিত, মৃত্যুও তেমনই এক অবধারিত সত্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, ‘কুল্লু নাফসিন জাইকাতুল মাউত’ অর্থাৎ Read more

২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
২৫ মার্চ রাতে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

একাত্তরের ভয়াল ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালনের কথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন