ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুমকি দিয়ে বলেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে।আয়াতুল্লাহ খামেনি বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি—কোনোটাই মেনে নেবে না ইরান। তিনি দৃঢ়ভাবে বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না।টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘ইরান চাপিয়ে দেওয়া যেকোনো যুদ্ধের মতোই চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে। এই জাতি কারও চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না।’তিনি বলেন, ‘যারা ইরান ও এর ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে যে ইরানিদের হুমকির ভাষায় কোনো উত্তর পাওয়া যায় না।’খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘মার্কিনিদের জানা উচিত, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় পরিণতি বয়ে আনবে।’ইরানের মেহের নিউজ অনুসারে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টেলিভিশন ভাষণ এখন সম্প্রচারিত হচ্ছে।প্রসঙ্গত, গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই দিনই সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল আয়াতুল্লাহ খামেনিকে। এরপর এটাই তার প্রথম প্রকাশ্য বক্তব্য।তীব্র উত্তেজনার এই সময়ে তার ভাষণকে ঘিরে দেশ-বিদেশে বাড়ছে আগ্রহ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)
যে ২ ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি (সা.)

বান্দার আমলেই নির্ধারণ হবে পরকালে তার ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। তাই ক্ষণস্থায়ী পৃথিবীর ‘পরীক্ষায়’ উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান Read more

মহান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না
মহান আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না

মহান আল্লাহ ক্ষমাশীল। তিনি ক্ষমা করাকে পসন্দ করেন। তিনি বান্দাদের উদ্দেশ্যে বলেন, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর যুলুম করেছ Read more

ভূমি অফিসে নান্দনিক লাইব্রেরী স্থাপন, অপেক্ষার সঙ্গী বই
ভূমি অফিসে নান্দনিক লাইব্রেরী স্থাপন, অপেক্ষার সঙ্গী বই

সেবাগ্রহীতারা সেবা নিতে এসে দাঁড়াতে হবেনা লাইনে, সময় কাটাতে পারবে বইয়ের সাথে, এমন চিন্তা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিস Read more

এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে
এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের একটি গ্রুপের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে Read more

খাতা জমা দিতে দেরি হওয়ায় ১৬ শিক্ষার্থীকে বেত্রাঘাত, হাসপাতালে ২
খাতা জমা দিতে দেরি হওয়ায় ১৬ শিক্ষার্থীকে বেত্রাঘাত, হাসপাতালে ২

শেরপুর শহরের গোপালবাড়ির ইউনাইটেড স্কুলের পঞ্চম শ্রেণির ১৬ শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাতের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই শিক্ষার্থীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন