চট্টগ্রামের আনোয়ারায় পল্লী বিদ্যুতের অবহেলায় কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়ে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল এলাকায় মাষ্টার আশরাফ আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আসমা একই এলাকার মোহাম্মদ তারেকের স্ত্রী। তিন বছরের এক ছেলে ও ছয় মাসের এক শিশুকন্যার জননী ছিলেন তিনি। পরিবারের সদস্যরা জানান, শুকানো কাপড় আনতে গিয়ে ঘরের ছাদের উপর থাকা কভারবিহীন ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান আসমা।স্বজনদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ওই সংযোগ সরাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা।নিহতের শ্বশুর মাষ্টার আশরাফ আলী বলেন, ‘এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। আমরা একাধিকবার জানিয়েছি, কিন্তু প্রতিকার পাইনি। সেই কভারবিহীন তারেই আজ আমার পুত্রবধু প্রাণ হারিয়েছে।’এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মোরশেদুল ইসলাম সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘বিভিন্ন স্থানে এরকম অসংখ্য ঝুঁকিপূর্ণ সংযোগ রয়েছে। আমরা পর্যায়ক্রমে লাইনগুলো সরাতে ব্যবস্থা নিবো।’হতাহতের পর ব্যবস্থা গ্রহণ করেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘ঘটনা তো ঘটলো। এখন দেখার আর সময় নেই। আমরা কাল ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নিবো।’আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখনও পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়নি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। ঘরের ছাদের উপর ঝুঁকিপূর্ণ কভারবিহীন ১১ হাজার ভোল্টের তার সড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত
আফগানিস্তানে পুনরায় দূতাবাস চালু করলো ভারত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারও ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে।মঙ্গলবার (২১ অক্টোবর) কাবুলে অবস্থিত টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা Read more

পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’

রাস্তার ধুলোবালি, ট্রাফিকের শব্দ আর অনিশ্চিত জীবনের ভিড়ে গাজীপুর শহরের ফুটপাতে প্রতিদিন দেখা মেলে অগণিত পথশিশুর। কেউ প্লাস্টিক বোতল কুড়ায়, Read more

হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট
হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।মঙ্গলবার Read more

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (১৪ ডিসেম্বর) সকাল Read more

দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে
দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম Read more

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একদিকে কর্মসূচি, অন্যদিকে হাহাকার
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে  একদিকে কর্মসূচি, অন্যদিকে হাহাকার

চাকরিতে ১৪ তম গ্রেড ও ‘টেকনিক্যাল পদমর্যাদা’ দেওয়াসহ ছয় দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সোমবার (২৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন