রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরের কাশবন থেকে অর্ধগলিত অবস্থায় বিথী আক্তার ওরফে বিলকিসের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তার স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নিহতের স্বামী মো. বাবুল মিয়া (৪৭) ও তার সহযোগী মো. সম্রাট (২০)। ডিএমপি (উত্তর বিভাগ) উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে বাবুল স্ত্রী বিথীকে হত্যা করেন। হত্যাকাণ্ডে সহায়তার জন্য বাবুল আরও তিনজন সহযোগী ভাড়া করেন এবং তাদের এক লাখ টাকা দেন। পুলিশ জানায়, বাবুল ও তার স্ত্রী মিলে বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা ধার নেন। ঋণ পরিশোধকে কেন্দ্র করে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে। এ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত। এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে বিথী নিখোঁজ হন। এ ঘটনায় তার মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৮ সেপ্টেম্বর সকালে উত্তরা ১৭ নম্বর সেক্টরের কাশবন থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মনোয়ারা বেগম থানায় গিয়ে মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর তদন্তে নেমে দ্রুত স্বামীসহ জড়িতদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’
দ্বিতীয় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় Read more

কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল
কিশোরগঞ্জে জাপার চুন্নুসহ ২৪ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দাখিল করা ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ এবং জাতীয় Read more

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে এ কেন্দ্রের ২৭৫ Read more

প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম
প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম

সৌদি আরবে ৫০ বছর পুরোনো ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিদেশি শ্রমিকদের স্পন্সর করে নিয়ে যেতো Read more

সোনারগাঁয়ে ওসি নিয়োগের ৭২ ঘন্টার মাথায় ক্লোজ
সোনারগাঁয়ে ওসি নিয়োগের ৭২ ঘন্টার মাথায় ক্লোজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি), বহুল আলোচিত ইসমাইল হোসেনকে ক্লোজড করা হয়েছে। নিয়োগের ৭২ ঘণ্টার মাথায়ই তাকে ঢাকা রেঞ্জ Read more

ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা
ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা

কণ্ঠে কণ্ঠে মিলিয়ে জাতীয় সংগীতের মধ্যদিয়ে শেষ হলো রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজন। অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন