মা খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারাদিনের শোক, জানাজা, দাফন ও আনুষ্ঠানিকতা শেষে তাকে অত্যন্ত সংযত ও বিমর্ষ অবস্থায় দেখা যায়।দলীয় সূত্র জানায়, বিকেল ৫টা ৪৩ মিনিটে তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গুলশানের ১৯৬ নম্বর বাসায় প্রবেশ করেন।এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় দিনভর ছিল থমথমে পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকার্ত মানুষের ঢলে ভরে ওঠে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও অতিরিক্ত ভিড়ের কারণে একাধিক স্থানে সাময়িক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।শেষ বিদায়ের আবেগঘন মুহূর্তে উপস্থিত অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। কান্না, দোয়া ও নীরব প্রার্থনার মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর দাফন সম্পন্ন হয়।দাফন শেষে শোকাহত পরিবেশে তারেক রহমান বাসার পথে রওয়ানা হন। দিনভর শোকের ভার ও ব্যক্তিগত বেদনায় তাকে গভীরভাবে বিমর্ষ ও নিঃশব্দ দেখা যায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডলারের দাম কমল
ডলারের দাম কমল

ব্যাংকগুলোতে আমদানি খাতে ডলারের দাম গড়ে ৬০ পয়সা কমেছে। মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করেছে ১২২ টাকা ৪০ Read more

আল্লাহপাক যাদের নিজেই আপ্যায়ন করাবেন
আল্লাহপাক যাদের নিজেই আপ্যায়ন করাবেন

কখনো কি গভীরভাবে ভেবেছেন, এমন কোনো স্থান আছে যেখানে পা রাখলেই স্বয়ং আল্লাহ আপনার জন্য জান্নাতে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেন? Read more

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর Read more

ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইয়েমেন
ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইয়েমেন

ইয়েমেনের একজন নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে দেশটি। আগামী ১৬ জুলাই কার্যকর করা Read more

রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের
রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের

স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, রিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন