বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এসব তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষা ঢাকার বিএএফ শাহীন কলেজ, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ এবং নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।এ পরীক্ষায় বিএএফ শাহীন কলেজে ১০ জন, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে একজন এবং কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজে দুজনসহ মোট ১৩ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে চারজনকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।এর মধ্যে প্রবেশপত্রে অন্যের ছবি ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় অবৈধভাবে অংশগ্রহণের দায়ে একজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে। এছাড়া একজন প্রার্থীর নিকট থেকে নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। আর এ ঘটনায় মোট সাতজনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রানী বিশ্বাস (রোল: ১১০১২৯২৫), সাথী (রোল: ১১০১৪৬২১), মো. মেহেদী হাসান (রোল: ১১০০৫৬৭৩), জি. এম. শরিফুল ইসলাম (রোল: ১১০০৬০২২), মো. রাজু আহমেদ (রোল: ১১০০৫৪০০) এবং আল-আমিন (রোল: ১১০০৩০৮৮)কে বহিষ্কার করা হয়।এছাড়া পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় মো. সোহাগ হোসাইন (রোল: ১১০১৬০৮৬) ও শাকিল খান (রোল: ১১০০১২৯৭)কে বহিষ্কার করা হয়। পরীক্ষায় নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করায় মো. সাইফুল ইসলাম (রোল: ১১০১৭৩৭১)কে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে। মো. সিদ্দীক আলীর (রোল: ১১০১৪১২৪) পরিবর্তে মুরাদ হোসেন হাবীব, মো. রায়হান হোসাইনের (রোল: ১১০০৬৬১৩) পরিবর্তে রুবেল রানা এবং সুমন আলীর (রোল: ১১০০৪৭১২) প্রবেশপত্র নকল করে পরীক্ষা দিতে আসা রানা মিয়াকে বহিষ্কার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে এজাহার দায়ের করা হয়েছে। মূল পরীক্ষার্থী সুমন আলীর পরীক্ষাও বাতিল করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আগেও এ ধরনের ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে থানায় মামলা দায়েরসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বোসরা ইসলাম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলের মাঝে নির্বাচনী উৎসব
নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলের মাঝে নির্বাচনী উৎসব

গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর দিনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পর পরই নতুন বাংলাদেশে বরিশালের রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচনী উৎসব ছড়িয়ে পড়েছে।এরপূর্বে গণঅভ্যুত্থানের Read more

কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
কসবায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামে নিখোঁজের একদিন পর তাহছিন ইসলাম নূর (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার Read more

টিভিতে আজকে খেলা
টিভিতে আজকে খেলা

Source: রাইজিং বিডি

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা ঢাকার বিভিন্ন Read more

মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা
মুন্সিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

মুন্সিগঞ্জে একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (৮ Read more

ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল
ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর-মথুরাপুর-পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসে জমি সংক্রান্ত সেবা পেতে হলে দিতে হচ্ছে ঘুষ। অভিযোগ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন