ঈদ যাত্রার ব্যস্ততা শেষে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট-এ এখন স্বস্তির চিত্র দেখা গেছে । স্বাভাবিক ভাবে গাড়ি আসছে এবং দ্রুত ফেরিতে পারাপার হচ্ছে। ফেরি ভরতে অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য।২০ মার্চ (শুক্রবার ) সকালে থেকে দিনব্যাপী এমন দৃশ্য দেখা গেছে ঘাট এলাকায়। গত কয়েকদিন যেখানে ছিল দীর্ঘ যানজট ও ভোগান্তি, সেখানে বর্তমানে ঘাট প্রায় ফাঁকা এবং ফেরিতে উঠতে কোনো অপেক্ষা করতে হচ্ছে না যানবাহনকে।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখা ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বলেন, ঈদের আগে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকলেও এখন সেই চাপ নেই । ফেরিগুলো স্বাভাবিক ভাবে চলাচল করছে। যাত্রী ও যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় পারাপার কার্যক্রম  স্বাভাবিক হয়ে এসেছে।এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদ পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।তবে ঘাট সংশ্লিষ্টরা বলছেন, ঈদকেন্দ্রিক চাপ কমে যাওয়ায় নৌরুটে এই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তবে পুনরায় কর্মস্থলে ফেরা মানুষের ঢল শুরু হলে আবারও কিছুটা চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ, ঈদ যাত্রা উপলক্ষে,  যাত্রী ও যানবাহন পারাপারে এই নৌরুটে ১৭টি ফেরি ও ১৬ টি লঞ্চ চলাচল করেছে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় বেড়েছে খুন, চুরি ও চোরাচালান
কুমিল্লায় বেড়েছে খুন, চুরি ও চোরাচালান

কুমিল্লায় মে মাসে খুন, চুরি, মাদক ও অস্ত্র চোরাচালানের মতো অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কিছু অপরাধ প্রবণতায় সামান্য হলেও Read more

এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন, বেড়েছে গোয়েন্দা তৎপরতা
এনসিপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন, বেড়েছে গোয়েন্দা তৎপরতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। ককটেল আতঙ্কে অনাকাঙ্ক্ষিত Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল Read more

গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর
গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর

সাত বছরের ব্যবধানে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। এ নির্বাচনে জয়ী প্রতিনিধিরা বৃহস্পতিবার Read more

আমাদের বহু স্রোত, কিন্তু মোহনা একটি—গণতান্ত্রিক বাংলাদেশ: আলী রীয়াজ
আমাদের বহু স্রোত, কিন্তু মোহনা একটি—গণতান্ত্রিক বাংলাদেশ: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, মত ও পথের পার্থক্য থাকলেও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। Read more

একভাগ কুরবানিতে দুইজন শরিক হওয়া যাবে?
একভাগ কুরবানিতে দুইজন শরিক হওয়া যাবে?

প্রশ্ন: কুরবানির পশুতে সাত ভাগের এক ভাগের টাকা দুই ভাই মিলে, আমাদের মায়ের পক্ষ থেকে দিলে কুরবানি হবে কিনা!উত্তর: না, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন