‎‎মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা।  নতুন করে বাড়ছে নদী ভাঙ্গনের পরিধি।‎‎‎স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু লোকের সহযোগীতায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে উপজেলার বরাইদ ইউনিয়নের ৪নং ইউপি সদস্য মোঃ রমজান মেম্বার ও নজরুল ইসলাম নামের দুই বালু/ মাটি ব্যাবসায়ী।এতে প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয় ভীতি দেখিয়ে অবাধে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন তারা। অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে  হুমকিতে পড়েছে নদী তীরবর্তী বসতি জমিসহ বিভিন্ন স্থাপনা। নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে বর্ষায় তাদের এলাকায় বন্যা ও নদীভাঙন দেখা দেয়।বরাইদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন জানান বারবার নিষেধ করার পরেও এদেরকে থামানো যাচ্ছে না।‎‎সরেজমিনে গিয়ে দেখা যায়, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভারের খলিসাডোহারা এলাকায় ধলেশ্বরী নদীতে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে তা পাইপের মাধ্যমে আশপাশের এলাকাগুলোতে সরবরাহ করা হচ্ছে। এছাড়া ট্রাক্টর ট্রলি দিয়ে নদী হতে বালু কেটে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে করে নষ্ট হচ্ছে গ্রামীন রাস্তা। এ বিষয়ে একাধিকবার স্থানীয়রা প্রতিবাদ করলেও অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছেনা। ‎‎‎এ ব্যাপারে ড্রেজার ব্যবসায়ী রমজান মেম্বারের সাথে কথা বললে তিনি জানান, বর্তমানে ড্রেজার মেশিন বন্ধ আছে। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখ ফাঁকি দিতেই মাঝে মাঝে ড্রেজার বন্ধ রাখা হয়।ট্রাক্টর ট্রলির মালিক নজরুল জানান আমার গাড়ি সহ আরও গাড়ি চলে।‎‎সাটুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৬ আশ্বিন ১৪৩২ বাংলা, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের আক্কেলপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ Read more

পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি
পাটুরিয়া-আরিচা নৌরুটে ঘরমুখো মানুষের ঢল, চাপ বাড়লেও নেই ভোগান্তি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ঘরমুখো মানুষের ঢল Read more

দুই মিনিবাসের সংঘর্ষে মিশরে নিহত ৯
দুই মিনিবাসের সংঘর্ষে মিশরে নিহত ৯

মিশরের উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) নীলা ডেল্টা মহাসড়কে দুই মিনিবাসের মধ্যে সংঘর্ষে এ Read more

বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন
বৃহস্পতিবার থেকে অনলাইনে জবির বিশেষ বৃত্তির আবেদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির আবেদন গ্রহণ শুরু হবে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর Read more

ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বাড়লো ট্রেনের ভাড়া
ঢাকা-কক্সবাজারসহ ছয় রুটে বাড়লো ট্রেনের ভাড়া

ঢাকা-কক্সবাজারসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার (২০ ডিসেম্বর) থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে।গত ১৩ বছরে সরাসরি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন