ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা, এমন তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। রবিবার (‌১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।তালেবুর রহমান বলেন, ‘টার্গেট কিলিংয়ের সম্ভাবনা নেই। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ।’এর আগে আজ সকালে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করে পুলিশ।মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে মধ্যরাতে হান্নাকে পল্টন থানা পুলিশ আটক করে। তবে হাদিকে গুলির মিশনে অংশ নেওয়া দুই অপরাধী এখনো অধরা। তারা বিদেশে পালিয়ে গেছে কি না? এমন তথ্যও নেই পুলিশের কাছে।এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন শুক্রবার সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে পারকি পর্যটন কমপ্লেক্স থেকে ২৫ লাখ টাকার সরঞ্জাম উধাও
চট্টগ্রামে পারকি পর্যটন কমপ্লেক্স থেকে ২৫ লাখ টাকার সরঞ্জাম উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কমপ্লেক্সে ঘটেছে রহস্যজনক চুরির ঘটনা। প্রকল্পের বিদ্যুৎ সাব-স্টেশন থেকে প্রায় ২৫ Read more

আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর
আব্দুল্লাহপুরে রাস্তা নয় যেন গর্তে ভরা জলকাদার সাগর

রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর এলাকাটি গুরুত্বপূর্ণ একটি সংযোগস্থল হলেও এখানকার সড়কের অবস্থা যেন চরম অবহেলার প্রতিচ্ছবি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি রূপ Read more

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা Read more

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত
ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৩১ বন্দি নিহত

ইকুয়েডরে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৩১ বন্দি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষের মতে, নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধ ও ফাঁসিতে Read more

কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক
কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছে দুদক

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬
ঈশ্বরগঞ্জে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।বুধবার (২৮ মে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন