সন্ত্রাসীর গুলিতে আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। এখন তিনি লাইফ সাপোর্টে আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।হাদিকে হত্যার চেষ্টা করেছে যারা, সেই তাদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল। এমনটাই দাবি করেছেন ইনকিলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা। তিনি সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এমন দাবি করেন।ঘটনার দুই দিন হতে চলেছে, তবে এখনও হত্যাকারীকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এখানে তাদের সদিচ্ছার অভাব দেখতে পাচ্ছেন জুমা। তিনি বলেন, ‘যে আসামী অলরেডি একবার গ্রেপ্তার হয়েছে তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে। তবুও তাকে চিহ্নিত করতে পারছেনা, আঁটকাতে পারছেনা এইটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।’তিনি বিশ্বাস করেন আসামী এখনও দেশ ছেড়ে পালায়নি। তার কথা, ‘দ্বিতীয়ত, আমাদের বিশ্বাস আসামী পালায়নি, পালিয়ে গিয়েছে বলে হতাশা তৈরি করে দায়মুক্তি নিতে চাইছে, অথবা পালাতে সহযোগিতা করার একটা প্লান এটা।’এরপরই তিনি জানান, হাদিকে হত্যাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল। তিনি বলেন, ‘এই প্লান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনো এক্টিভ এবং খুনিদের সহযোগিরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে।’তিনি শেষে এসে ওসমান হাদিসহ সবার নিরাপত্তা জোরদারের দাবি জানান। তিনি বলেন, ‘পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেপ্তার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তা সহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য্য ধরে আছি আমরা। কিন্তু সেটা বেশিক্ষণ পারবো না।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার
টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ইসহাক রুহুল্লাহ গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) ভোরে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে Read more

আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান
আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এই দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ Read more

পুঠিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পুঠিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত ব্যাক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল দশটার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে লাশটি Read more

রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের Read more

হিলিতে চিকিৎসককে মারধর, মোবাইল ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
হিলিতে চিকিৎসককে মারধর, মোবাইল ছিনিয়ে নিল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

দিনাজপুরের হিলিতে হাসপাতাল থেকে রোগীর ছাড়পত্র দেওয়াকে ঘিরে মশিউর রহমান নামের এক চিকিৎসককে মারধর করে পিটিয়ে আহত করাসহ মোবাইল ছিনিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন