গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। রোববার (২২ জুন) রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে একই দিন রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সিইসিকে গ্রেপ্তার করা হয়।কে এম নুরুল হুদাসহ বিগত ৩ ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি রেখে রোববার শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে ‘বিতর্কিত’ এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসিসহ অজ্ঞাতপরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়ের করেছে দলটি।২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় ‘নিশিরাতের নির্বাচন’।কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন এ কমিশনের সদস্য ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
হাইকোর্টের বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারকে তার পদ থেকে অপসারণ করা Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রেলপথ অবরোধের পর এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে Read more

জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান
জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান

জামায়াত-শিবিরের অন্যদলে নিজেদের কর্মী যুক্ত করার রাজনীতির নীতির কারণে গণঅধিকার পরিষদ ও এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন Read more

কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ কালোবাজারে: অসহায়ত্বের আড়ালে প্রতারণা
কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ কালোবাজারে: অসহায়ত্বের আড়ালে প্রতারণা

কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জন্য দেওয়া হয় দেশী-বিদেশী এনজিও সংস্থার অর্থায়নে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। পরিবারের মাথাপিছু Read more

শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ

দীর্ঘ কয়েক মাস ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মিছিল-সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে মারধর-ভাঙচুরসহ নানা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন