আমাদের নিত্যদিনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে মোবাইল ফোন। দিনের বেশিরভাগ সময়ই কোনো না কোনো ভাবে এটা ব্যবহার করতে হয়। সে ক্ষেত্রে ফোনে চার্জ থাকারটা খুবই জরুরি।অনেকসময় ব্যস্ত থাকার কারণে চার্জ দিতে ভুলে যান। অথবা একটু চার্জ শেষে হলেই আবার চার্জে বসাচ্ছেন। মনে প্রশ্ন আসতে পারে, ঘন ঘন ফোন চার্জে বসালে কি ব্যাটারির ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে ফোন চার্জে বসানো নিয়ে বিভ্রান্ত হতে পারেন ব্যবহারকারী। জেনে নিন, ঠিক কত শতাংশ চার্জ কমলে ফোন প্লাগে বসানো উচিত।মোবাইল ব্যাটারি চার্জিং:মাল্টি মিডিয়ার যুগে বেড়ে গিয়েছে ফোনের ব্যবহার। বর্তমানে মোবাইল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মোবাইল ছাড়া জীবন কল্পনা করা কঠিন। কলিং, মেসেজিং, কেনাকাটা, পেমেন্ট ও টিকিট বুকিং মোবাইল থেকেই করা যায় সব কাজ। কখনেও ভেবেছেন আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফ কীভাবে বৃদ্ধি করা যায়।ফোন চার্জ করার পদ্ধতি:সারাদিন ফোন ব্যবহার করলে সব সময় ফুল চার্জ করে রাখতে হবে এমন নয়। ফোনটি সঠিকভাবে চার্জ করার একটি নির্দিষ্ট উপায় রয়েছে। আপনি যদি ফোন সঠিকভাবে চার্জ করেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি লাইফ ভালো থাকবে।কত শতাংশ ফোন চার্জ করা উচিত ?অনেকে মনে করেন, ফোন ১০০ শতাংশ পুরো চার্জ করলে ভালোভাবে কাজ করা যায়। এর ফলে ব্যাটারিও দীর্ঘস্থায়ী হবে, যদিও আসলে বিষয়টি তেমন নয়। টেক বিশেষজ্ঞরা বলেন, ফোনের মাত্র ৮০-৯০ শতাংশ চার্জ করা উচিত। পুরো ব্যাটারি চার্জ করা স্মার্টফোন লাইফের জন্য ভালো নয়। তাই ফোনটি ১০০ শতাংশ চার্জ করবেন না।ফোন কখন চার্জ করা উচিত ?কেউ কেউ ফোন পুরোপুরি ডিসচার্জ হওয়ার পরে চার্জ করেন। এই কাজ করা উচিত নয়। ফোনের ব্যাটারি ২০ শতাংশে গেলেই চার্জে রাখা উচিত। এই ক্ষেত্রে, মনে রাখবেন আপনার মোবাইল যদি ২০ শতাংশ চার্জে পৌঁছে যায়, তখনই আপনি এটি চার্জ করতে পারেন। মনে রাখবেন, ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ব্যাটারি আপনার ফোনের জন্য ভালো।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙামাটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫
রাঙামাটিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবু‌নিয়া এলাকায় একটি  যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৫ জন আহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) Read more

জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে
জুলাইয়ের ১২ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনে দেশে ১০৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার Read more

গোপালগঞ্জে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে পুলিশ: আইজিপি
গোপালগঞ্জে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে পুলিশ: আইজিপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্বোচ্চ ধৈর্য প্রদর্শন করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের Read more

রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার
রংপুরে ৫ রাউন্ড গুলিসহ একনলা আগ্নেয়াস্ত্র উদ্ধার

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার কাফ্রিখার এলাকার একটি Read more

নিখোঁজের ৪ মাস পর রহস্য উন্মোচন
নিখোঁজের ৪ মাস পর রহস্য উন্মোচন

পরিবহন ব্যবসায়ী আনারুল হোসেন শিকদারকে হত্যার পর লাশ পুঁতে রাখা হয় তুরাগের বাস ডিপোতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, বাসের চালক Read more

গাজায় ফের গণহত্যা শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
গাজায় ফের গণহত্যা শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনটাই অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন