ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকার মা‌র্কিন দূতাবাস। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় এ প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবিনার জোড়া গোলে উড়ে গেল ভারত
সাবিনার জোড়া গোলে উড়ে গেল ভারত

থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ ফুটসাল নারী ও পুরুষ চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। বুধবার (১৪ জানুয়ারি) পুরুষ বিভাগে ভারতের বিপক্ষে ৪-৪ গোলে Read more

পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পহেলা বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই সার্বজনীন এই উৎশবে আমরা সবাই অংশ Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি
ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন মাহিয়া মাহি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকার তালিকায় আছেন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সক্রিয় তিনি। ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন Read more

ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর
ইরান যুদ্ধের কারণে পেছালো ট্রাম্পের চীন সফর

মধ্যপ্রাচ্যে চলমান ইরান বনাম ইসরায়েল-মার্কিন যুদ্ধের কারণে ডোনাল্ড ট্রাম্পের চীন সফর পেছানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে Read more

সাম্প্রদায়িক সংঘাতে বিপর্যস্ত সিরিয়া, ৫৯৪ জনের মৃত্যু
সাম্প্রদায়িক সংঘাতে বিপর্যস্ত সিরিয়া, ৫৯৪ জনের মৃত্যু

সিরিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ৫৯৪ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩০০ জনই ধর্মীয় সংখ্যালঘু ড্রুজ গোষ্ঠীর সদস্য। এমনটাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন