গত মাসে গাজায় নাসের হাসপাতালের ওপর হামলায় নিজ নিজ সংবাদকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্স। দুই সংস্থা বলেছে, এ ধরনের হামলা যাতে আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।সংস্থাগুলোর প্রধান সম্পাদক আলেসান্দ্রা গালোনি (রয়টার্স) ও জুলি পেস (এপি) এক যৌথ বিবৃতিতে ইসরাইলি সরকারকে আহ্বান জানিয়েছেন, ‘এই সাংবাদিকদের মৃত্যুর ব্যাখ্যা দিতে হবে এবং যারা এখনো সংঘাত কভার করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব পদক্ষেপ নিতে হবে।’গত মাসে এই হামলায় পাঁচ সাংবাদিক নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন এপির হয়ে কাজ করা ভিজ্যুয়াল সাংবাদিক মরিয়ম দাগ্গা, রয়টার্স ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি এবং ফ্রিল্যান্স সাংবাদিক মুয়াজ আবু তাহা, যার কাজ রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই হামলায় মোট ১৭ জনের প্রাণহানি ঘটে।ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে। আইডিএফের দাবি, হাসপাতালের প্রাঙ্গণে হামাস একটি নজরদারি ক্যামেরা বসিয়েছিল। নিহতদের মধ্যে ছয়জন সশস্ত্র যোদ্ধা ছিল বলে তাদের দাবি, যাদের একজন ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় অংশ নিয়েছিল।হিব্রু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনারা প্রথমে ওই নজরদারি ক্যামেরা শনাক্ত করার পর ড্রোন হামলার অনুমোদন পায়। পরে সম্ভাব্য রাইফেলের স্কোপ ভেবে গুলি ছোড়ে এবং সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতি টের পাওয়ার পর আরও দুটি গোলা নিক্ষেপ করে।ইসরাইলি আগ্রাসনে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরাও। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় দুর্ভিক্ষ চরম আকার ধারণ করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন
গাজীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪৭ জন

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শুধুমাত্র শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল Read more

উসকানি দিলে আবারও হামলা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
উসকানি দিলে আবারও হামলা হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড Read more

থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২
থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২

থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ বান নাম ইয়েনের একটি সামরিক স্থাপনা এবং বেসামরিক এলাকায় অবস্থিত একটি হাসপাতালে কম্বোডিয়ার রকেট হামলায় অন্তত ১২ Read more

ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ৭ হাজার ৮শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু
এক দশক পর ইরান-সৌদি হজ ফ্লাইট চালু

এক দশক পর ইরানি হজযাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে সৌদির ফ্লাইনাস এয়ারলাইন। রিয়াদ-তেহরান সম্পর্কের বরফ গলার পথে, এ ঘটনাকে উষ্ণ Read more

জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন