ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।সর্বশেষ আপডেটে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১১৩টি মরদেহ আনা হয়। এতে করে নিহতের সংখ্যা ৬০ হাজার ৩৪ জনে পৌঁছেছে।একই সময় আহত অবস্থায় ৬৩৭ জনকে হাসপাতালে আনা হয়। এতে সবমিলিয়ে আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে।২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদাররা। এতে সেখানে প্রতিদিনই শত শত মানুষের মৃত্যু হচ্ছে। ইসরায়েলের হামলায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হয়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় ১০ হাজার মানুষ থাকতে পারেন। যার অর্থ ইসরায়েলিরা এখন পর্যন্ত গাজায় যত মানুষকে হত্যা করেছে সেগুলো দিয়ে বুর্জ খলিফার মতো ছয়টি ভবন পূর্ণ করা যেতো।এছাড়া নিহতের সংখ্যা ৬০ হাজার হওয়ার অর্থ গাজার প্রতি ৩৬ জন মানুষের একজন ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন।  দখলদারদের অব্যাহত হামলার কারণে গাজায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। যাদের এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এ সংখ্যাটি ২০ হাজারের বেশি হবে বলে আশঙ্কা করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোমে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক সম্পন্ন
রোমে পারমাণবিক প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক সম্পন্ন

ইতালির রাজধানী রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা সম্পন্ন হয়েছে। এই আলোচনায় ইরানের বেসামরিক পারমাণবিক কর্মসূচি এবং দেশটির Read more

১৬,৮২০ কোটি ডলারের মালিক, পুরো সম্পদ দান করবেন জীবদ্দশাতেই
১৬,৮২০ কোটি ডলারের মালিক, পুরো সম্পদ দান করবেন জীবদ্দশাতেই

বিলিয়নেয়ারদের মাঝে তিনি এক ব্যতিক্রমী চরিত্র। বিলাসিতার মোহ নেই, নেই আড়ম্বরপূর্ণ জীবনযাপন। অথচ সম্পদের দিক দিয়ে তিনি বিশ্বের শীর্ষ ধনীদের Read more

এক সপ্তাহে চার খুনের মামলায় জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ-তামান্না
এক সপ্তাহে চার খুনের মামলায় জামিন পেলেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ-তামান্না

চট্টগ্রামের অপরাধ জগতের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্না, এক সপ্তাহের ব্যবধানে Read more

ওভালে ১৬ উইকেটের দিন
ওভালে ১৬ উইকেটের দিন

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন