পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মতো সরকারি বাঙলা কলেজেও ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হয়েছে কোরবানীর কর্মসূচি। এ কর্মসূচির আওতায় কলেজের ছাত্রাবাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থী, কর্মচারী ও আশেপাশের অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়।শনিবার (৭ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি বাঙলা কলেজ শাখার নেতৃবৃন্দ কোরবানির মাংস বিতরণ করেন।ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে পারস্পরিক সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করাই তাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। কোরবানির চেতনা হলো আত্মত্যাগ ও মানবতার বিকাশ, আর এই চেতনা বাস্তবায়নের প্রয়াস হিসেবেই তারা প্রতি বছর এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন।ছাত্রশিবিরের সরকারি বাঙলা কলেজ শাখার সেক্রেটারি সাইফুর রহমান সাকিব বলেন, ‘কোরবানি আমাদের আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে, একজন প্রকৃত শিক্ষার্থী কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না- তাকে হতে হয় সমাজসচেতন, দায়িত্বশীল ও মানবিক। সেই দায়িত্ববোধ থেকেই আজকের এই কর্মসূচি। বর্তমান সমাজে অনেক শিক্ষার্থী রয়েছে, যারা নানা অভাব-অনটনের মাঝে দিন পার করে। ঈদের দিন যেন তারাও আনন্দ থেকে বঞ্চিত না হয়, তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’কলেজ ক্যাম্পাসে বসবাসরত সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীরা শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, ‘ঈদের সময় সাধারণত অনেকেই নিজেদের পরিবারের বাইরে ভাবেন না। কিন্তু ছাত্রশিবির প্রতিবছর আমাদের কথা মনে রাখে। এটি একটি বড় দৃষ্টান্ত।’অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কোরবানিদাতাসহ পুরো জাতির জন্য কল্যাণ কামনা করা হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের
ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের

ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সামরিক বাহিনী সম্প্রতি ইসরাইলের বাণিজ্যিক ও কৌশলগত শহর হাইফা এবং তেলআবিবের Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় আরও ঘনঘন হলে ভালো হতো: ফখরুল
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় আরও ঘনঘন হলে ভালো হতো: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘন ঘন বৈঠক হলে ভালো হতো বলে জানিয়েছেন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম Read more

বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন
বরিশালে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালে স্ত্রী লামিয়া ও তার স্বামী অটোচালক রাহাতের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে Read more

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে Read more

প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম
প্রবাসীদের সুখবর দিল সৌদি, বাতিল হলো ৫০ বছরের পুরোনো নিয়ম

সৌদি আরবে ৫০ বছর পুরোনো ‘কাফালা’ ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিদেশি শ্রমিকদের স্পন্সর করে নিয়ে যেতো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন