কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) বলেছেন,  ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে, বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো দিন যেতে পারবে না।’মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।কাদের সিদ্দিকীর পূজামণ্ডপে যাওয়ার পাঁচ মিনিট আগে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নিয়ে মন্দিরে প্রবেশ করেন। পরে উভয় নেতার মধ্যে কুশল বিনিময় হয় এবং শফিকুল ইসলাম খান কাদের সিদ্দিকীর বাঁ পাশের চেয়ারে বসেন।কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াতের লোকেরা আমার পাশে বসে আছে—এটা আমার কাছে কোনো ব্যাপার না। তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তরের মুক্তিযুদ্ধের কারণে। তখন তারা অন্যায় করেছে। তবে আজকের প্রজন্ম সেই অন্যায়ের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকেই আমার কাছে সমান, সে জামায়াতের সন্তান হোক বা আওয়ামী লীগের।’তিনি আরও বলেন, ‘কিন্তু একাত্তরে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা না করে—যেমন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়—তাহলে যত শক্তিই তারা হোক না কেন, কোনো দিন দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না।’মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি লড়াই করেছি পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। তারা যদি আমার দে‌শের বাড়িঘর না পোড়াত, মা-বোনদের ইজ্জত নষ্ট না করত, তবে মুক্তিযুদ্ধে জয় পাওয়া কঠিন হতো। কারণ পাকিস্তানিদের হাতে ছিল হাজার গুণ শক্তিশালী অস্ত্র। কিন্তু অস্ত্রই শেষ কথা নয়, আল্লাহর ইচ্ছাই সব।’মানুষের সেবাই জীবনের মূল লক্ষ্য উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আমি সেবক হিসেবে জন্মেছি। মানুষের সেবাই আমার কাজ, সেখানে ধর্ম-বর্ণ-দলমতের কোনো বিভাজন নেই। আল্লাহ ও তার রাসুলকে বিশ্বাস করেই আমি এ পথ চলছি, সামনেও চলব।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় সড়কের পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ
পাবনায় সড়কের পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (০৯ এপ্রিল) Read more

পত্রিকা: ‘ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার’
পত্রিকা: ‘ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধে সাড়া দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার’

আজ শুক্রবার খবরের কাগজগুলোয় ভারতে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা ও এতে প্রায় ৩শ' জনের প্রাণহানির সংবাদ বেশ গুরুত্ব পেয়েছে। এছাড়া, Read more

নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁও পরিসংখ্যান Read more

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী
ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিল করা হতে পারে: মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানের তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটির অর্থমন্ত্রী Read more

রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
রাজধানীতে স্বস্তির বৃষ্টির পরেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বৈশাখের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে এরমধ্যেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। ক্রমেই যেন তা আরও বাড়ছে। এই Read more

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৭৩

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৫৭৩ জন রোগী হাসপাতালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন