এবারের এশিয়া কাপ যেন শুরু থেকেই একতরফা ম্যাচে ভরপুর। টুর্নামেন্টের প্রথম পাঁচটি খেলাতেই দেখা গেছে একপাক্ষিক লড়াই, যার ধারাবাহিকতা দেখা গেছে ভারত-পাকিস্তান ম্যাচেও। খেলা শুরু হওয়ার আগে যতটা উত্তেজনা ছিল, মাঠের খেলায় তা একেবারেই অনুপস্থিত ছিল। ব্যাটিং-বোলিং সব বিভাগেই দারুণ পারফর্ম করে ম্যাচটি শেষ পর্যন্ত নিজেদের করে নিয়েছে ভারত। দুবাইয়ে টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারতের সূর্যকুমার যাদব টসের পর জানিয়েছিলেন, তারা বরং আগে বল করতেই পছন্দ করতেন। মাঠের খেলায়ও শুরু থেকে তার এ কথার প্রমাণ দেখা যায়। পাকিস্তানের সিদ্ধান্ত যে সঠিক হয়নি তা ম্যাচের শুরু থেকেই স্পষ্ট হয়েছে। ইনিংসের প্রথম বলেই হার্দিক পাণ্ডিয়ার শিকার হন সায়ম আইয়ুব। পরের ওভারেই মোহাম্মদ হারিসকে শিকার করেন বুমরাহ। বুমরাহর এই উইকেটটি তালুবন্দী করেন হার্দিক। হারিস সাজঘরে ফেরেন ৫ বলে ৩ রান করে।পাকিস্তান ৬ রানে ২ উইকেট হারানোর পর ফখর জামান ও সাহিবজাদা ফারহান ইনিংস মেরামতের চেষ্টা করেন। ৩৮ বলে ৩৯ রানের জুটি গড়েন তারা। ফখরকে শিকার করে এই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ১৫ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার। ফখরের ব্যাট থেকে এসেছিল তিনটি বাউন্ডারি।ইনিংসের শেষ দিকে শাহীন শাহ আফ্রিদি ১৬ বলে ৩৩ রান করে দলের সম্মান কিছুটা বাঁচান। তার ঝড়ো ইনিংসে ভর করেই নির্ধারিত ওভার শেষে ১২৭ রান সংগ্রহ করে পাকিস্তান।  ভারতের হয়ে কুলদীপ যাদব শিকার করেন তিন উইকেট, আর অক্ষর প্যাটেল ও জাসপ্রিত বুমরাহ নেন দুটি করে উইকেট।জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্যে নেমে ভারত শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ওপেনার শুবমান গিল মাত্র ১০ রান করে আউট হলেও দলের ওপর কোনো চাপ পড়েনি। অভিষেক শর্মা মাত্র ১৩ বলে ছয়টি চারের সাহায্যে ৩১ রান করেন। এরপর তিলক ভার্মা ৩১ রান করে আউট হলেও, অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিভম দুবে মিলে দলকে সহজ জয় এনে দেন। সূর্যকুমার ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন।পাকিস্তানের পক্ষে একাই তিন উইকেট শিকার করেন সায়ম আইয়ুব। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তান হারায় হংকংকে ৯৪ রানে। এরপর ভারত ৯ উইকেটে সহজেই হারায় সংযুক্ত আরব আমিরাতকে। বাংলাদেশও তাদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয়, তাও আবার ২.২ ওভার হাতে রেখে। পাকিস্তান ওমানের বিপক্ষে জেতে ৯৩ রানে। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কা বাংলাদেশকে ৩২ বল এবং ৬ উইকেট হাতে রেখেই হারিয়ে দেয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করল আদালত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে তার পদ থেকে অপসারণ করেছেন দেশটির আদালত। এর ফলে আগামী ৬০ দিনের মধ্যে দেশটিতে Read more

পানছড়ি সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক
পানছড়ি সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে চোরাপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় Read more

ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান
ইরানের কাছে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে: আইএইএ প্রধান

পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও ইরানের কাছে এখনো প্রায় সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শনিবার (৪ এপ্রিল) ভোরে ইসরাইলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলেও বড় ধরনের Read more

মা-বাবা জানতেন না পাইলট তৌকির মারা গেছেন
মা-বাবা জানতেন না পাইলট তৌকির মারা গেছেন

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সদস্যরা রাজশাহী থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।সোমবার (২১ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন