দেশের বাজারে ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।মঙ্গলবার (০৭ অক্টোবর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৭০ টাকা থেকে ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।একইসঙ্গে মঙ্গলবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ২ সেপ্টেম্বর সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১৩ পয়সা কমিয়ে সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪৯৫ মার্কিন ডলার ও ৪৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৪৮২ মার্কিন ডলার বিবেচনায় অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Binobet Casino voor Fast-Play Fans: Snelle Sessies, Heldere Beslissingen, Directe Resultaten
Binobet Casino voor Fast-Play Fans: Snelle Sessies, Heldere Beslissingen, Directe Resultaten

Sommige spelers willen geen marathon. Ze willen tien minuten, een paar spins, en een duidelijk resultaat. Binobet Online Casino past Read more

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল
ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন বসতির অনুমোদন দিল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এতে গত ৩ বছরে অনুমোদিত মোট বসতির Read more

উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩
উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া ফিলিং স্টেশনে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) রাতে উল্লাপাড়া ফিলিং স্টেশনে Read more

পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়ায় আড়াই হাজার লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল Read more

বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয়
বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয়

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির যাত্রীদের তালিকায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর নাম রয়েছে। তার ঘনিষ্ঠ প্রশান্ত ভালা জানিয়েছেন, তিনি Read more

কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো
কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের, কূটনৈতিক 'ব্যাকচ্যানেলে'র এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশকে বিপর্যয়ের মুখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন