রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক কৃষকের গোয়াল থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।জানা গেছে, প্রতি রাতের ন্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়া এলাকার বাসিন্দা কৃষক মো. মিনারুল ইসলাম তার নিজ গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালবেলা গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখেন ঘরের দরজা ভাঙা। ঘরের ভিতরে গিয়ে দেখতে পান তার গোয়াল ঘরের ৬টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।গোয়াল শুন্য দেখতে পেয়ে মিনারুল ইসলাম হাউমাউ করে কেঁদে উঠেন। সম্পদ বলতে শুধু গরুগুলোই ছিলো তার। কিন্তু চোরেরা গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ায় যেন আসমান ভেঙে পড়েছে তার মাথায়।মিনারুল ইসলাম বলেন, ‘আমার আর কিছুই রইলো না। চোরেরা আমার বেঁচে থাকার সম্বল টুকুও চুরি করে নিয়ে গেল।’তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘আমি বিষয়টি শুনেছি ও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু
খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

যশোরের মণিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার তাহেরপুর গ্রামে Read more

মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার
মোহাম্মদপুরে লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেওয়ার সময় লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৪ মে) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের Read more

বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত
বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন এবং বিএসএফ-৫৬ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) Read more

অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে গেজেট তৈরি করেছে, তাতে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা বলা হচ্ছে ৮৪৪ জন। অন্যদিকে, এই আন্দোলন ঘিরে Read more

শার্শার বেলতলা বাজারে আমের রমরমা ব্যবসা, বিদেশেও রফতানি হচ্ছে
শার্শার বেলতলা বাজারে আমের রমরমা ব্যবসা, বিদেশেও রফতানি হচ্ছে

যশোরের শার্শা উপজেলার বাগুড়ি বেলতলা দেশের বড় আমের বাজার। প্রতিদিন এখানে ১৫ থেকে ২০ হাজার মন আমি বিক্রি হয়। আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন