ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আর্তমানবতার সেবায় নিয়োজিত অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা’-র নবম বর্ষপূর্তি ও দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।​বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সংগঠনটির গত নয় বছরের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। হৃদয়ে আলফাডাঙ্গার সদস্যরা গত নয় বছর ধরে যেভাবে নিজেদের সময়, শ্রম ও অর্থ ব্যয় করে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করে যাচ্ছে, তা সত্যিই অনুকরণীয়। সত্যিকারের সেবক এরাই যারা একটি নান্দনিক আলফাডাঙ্গা গড়ার স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়নে কাজ করে।”২০১৭ সালের ২ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার একঝাঁক উদ্যোমী তরুণ ‘আমরাই গড়বো নান্দনিক আলফাডাঙ্গা’ স্লোগানকে সামনে রেখে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা তাদের পড়াশোনা ও কর্মজীবনের পাশাপাশি তারুণ্যদীপ্ত উদ্যমে বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাদের এই অদম্য ইচ্ছাশক্তি ও একনিষ্ঠতা উপজেলাজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছে।দশম বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আগামীতে সেবামূলক কাজ আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি
উত্তরায় ছিনতাই বেড়েছে, মূল কারণ বেকারত্ব ও মাদকাসক্তি

গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর উত্তরায়। স্থানীয়রা বলছেন, প্রতিদিন দোকান থেকে চুরি হচ্ছে, পথচারীরা ছিনতাইয়ের Read more

গজারিয়া মাদক ব্যবসায়ী আটক
গজারিয়া মাদক ব্যবসায়ী আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী লিটন কসাইকে আটক করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার ভবেরচর Read more

আবারও ছাটাঁই করছে মাইক্রোসফট, চাকরি হারাতে পারে ৯ হাজার কর্মী
আবারও ছাটাঁই করছে মাইক্রোসফট, চাকরি হারাতে পারে ৯ হাজার কর্মী

বিশ্বজুড়ে বড় আকারের কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে যে, তারা বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলিতে চাকরির বাজারের তীব্রতার আরেকটি ইঙ্গিত Read more

তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন
তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন

তাইওয়ানের উপকূলের কাছের জলসীমার দিকে রকেট ছুড়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অবরুদ্ধ করার মহড়ার অংশ হিসেবে নতুন উভচর যুদ্ধজাহাজ, বোমারু Read more

ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের
ভারতের ‘রেড লাইন’কে সম্মান করতে হবে, ট্রাম্পকে কড়া বার্তা জয়শঙ্করের

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একইসঙ্গে যেকোনো চুক্তি চূড়ান্ত করতে হলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন